News Flash

  • Home
  • Uncategorized
  • সিরিয়ায় ২৮০ জন নিরীহ মানুষকে নৃশংসভাবে হত্যা করল আইএস
Image

সিরিয়ায় ২৮০ জন নিরীহ মানুষকে নৃশংসভাবে হত্যা করল আইএস

syriaদামাস্কাস, ১৭ জানুয়ারি (হি.স.) : সিরিয়ার পূর্ব প্রদেশ দেইর-আল-জৌরের কাছে আল-বুঘাইলিয়েতে গণহত্যা করল জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট | একসঙ্গে ২৮০ জন নিরীহ মানুষকে নৃশংসভাবে হত্যা করল আইএস| তাঁদের মধ্যে বেশিরভাগই শিশু, মহিলা ও বৃদ্ধ | টিভি চ্যালেন আল-মায়াদিনকে এই হত্যালীলার খবর জানিয়েছে সংবাদ সংস্থা জিনহুয়া|
জানা গিয়েছে, বহু আত্মঘাতী বোমারু সিরিয়ার সেনাবাহিনীর ঘাঁটিতে ঢুকে পড়ে | আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় তারা | এরফলে বিস্ফোরণে মৃতু্য হয় ২৮০ জনের | এই খবর প্রকাশিত হয়েছে সিরিয়ার স্টেট নিউজ এজেন্সি সানা-তেও | এর আগে সিরিয়ায় একটি ব্রিটেনের এক পর্যবেক্ষণকারী দল জানিয়েছিল, শনিবার ৭৫ সিরিয় সেনাকে হত্যা করেছে আইএস|
সম্প্রতি রামাদিতে ইরাকি বাহিনীর কাছে হেরে যায় আইএস জঙ্গিরা| এই ঘটনায় যোদ্ধাদের প্রকাশ্যে জীবন্ত পুড়িয়ে মারে জঙ্গি সংগঠন আইএসআইএস| ওই যোদ্ধারা ইরাকি বাহিনীর আক্রমণে পিছু হঠে আইএসের শক্ত ঘাঁটি মোসুলে পালিয়ে আসে| যোদ্ধাদের এই অপদার্থতা মেনে নিতে পারেনি আইএসের কর্তাব্যক্তিরা| তাই হাত-পা বেঁধে পুড়িয়ে মারা হয় তাদের| এরপরই দেইর-আল-জৌর সহ ইরাকি সীমান্তে দখল নেওয়ার চেষ্টা করে আইএস| সেখানেই ইরাকি সেনার মধ্যে মিশে গিয়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top