News Flash

  • Home
  • Uncategorized
  • আফগানিস্তনে আত্মঘাতী বিস্ফোরণে মৃত ১৩
Image

আফগানিস্তনে আত্মঘাতী বিস্ফোরণে মৃত ১৩

bomb blastজালালাবাদ, ১৭ জানুয়ারি (হি.স.) : রবিার সকালে আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের জালালাবাদ শহর| এদিন স্থানীয় সময় সকাল ১০টা বেজে ২০ মিনিট নাগাদ একটি গেস্ট হাউসে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী জঙ্গি| শেষ পাওয়া খবরে, এই ঘটনার জেরে প্রাণ হারিয়েছেন ১৩জন নিরীহ মানুষ| একইসঙ্গে ১৪জনের জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে| এই সংখ্যা দু’টি আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে|
ভীরপূর্ণ ওই গেস্ট হাউসে একাধিক সরকারি কর্মীও ছিলেন| তাঁদের মধ্যেও অনেকে ওই বিস্ফোরণে জখম হয়েছেন| আহতরা সকলে স্থানীয় হাসপাতালে চিকিসাধীন| ঘটনাস্থলে পৌঁছেছে আফগানিস্তানের নিরাপত্তাবাহিনী| আহতদের জন্য বিশেষ মেডিকেল টীমও পাঠানো হয়েছে ঘটনাস্থলে| এখনও পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেচনি বলে জানা গিয়েছে| ঘটনার তদন্তে নেমেছেন আফগানিস্তানের গোয়েন্দা বাহিনী| আফগানিস্তানের রাজধানী শহর কাবুলের ১১৮কিমি পূর্বে অবস্থিত জালালাবাদ শহরে বিস্ফোরণ এখন খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে| চলতি মাসের প্রথম দিকে ভারতীয় দূতাবাস সংলগ্ন অঞ্চল এবং গত বুধবারে পাকিস্তানের দূতাবাসের সামনে বিস্ফোরণ ঘটিয়েছিল জঙ্গিরা|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top