News Flash

  • Home
  • Uncategorized
  • বুধবার আগরতলায় ব্রডগেজে যাত্রীবাহী রেলের ট্রায়াল রান
Image

বুধবার আগরতলায় ব্রডগেজে যাত্রীবাহী রেলের ট্রায়াল রান

CM MANOJনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারী৷৷ বুধবার আগরতলায় প্রথম ব্রডগেজ যাত্রীবাহী রেলের ট্রায়াল রান এর অভ্যর্থনা জানাবেন রেল রাষ্ট্রমন্ত্রী মনোজ কুমার সিনহা৷ দুপুর দেড়টায় আগরতলা স্টেশনে আনুষ্ঠানিকভাবে তিনি অভ্যর্থনা জানাবেন৷ এদিন এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পরিবহণ মন্ত্রী মানিক দে, রাজস্ব মন্ত্রী বাদল চৌধুরী, লোকসভার সাংসদ শংকর প্রসাদ দত্ত, রাজ্যসভার সাংসদ ঝর্ণা দাস বৈদ্য এবং বাধারঘাট কেন্দ্রের বিধায়ক দিলীপ সরকার৷ মহাকরণ সূত্রে জানা গিয়েছে, এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা ছিল৷ কিন্তু কোন এক কারণে তিনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন না৷ অবশ্য মঙ্গলবার মহাকরণে মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্যমূলক বৈঠক শেষে রেল রাষ্ট্রমন্ত্রী মনোজ কুমার সিনহা সাংবাদিকদের মুখোমুখী হয়ে জানিয়েছেন, যাত্রী নিয়ে আনুষ্ঠানিকভাবে রেলের যাত্রা শুরু হওয়ার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন৷ এদিকে, এই ট্রায়াল রানের অভ্যর্থনাকে ঘিরে ব্রডগেজের যাত্রীবাহী রেলের ইঞ্জিন সহ বগি আগরতলার কাছে যোগেন্দ্রনগর স্টেশন রাখা হয়েছে৷ বুধবার সকালে রেলটি বাধারঘাটে আগরতলা স্টেশনে পৌঁছবে৷ এই অভ্যর্থনা অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই রেলওয়ের তরফে সমস্ত রকম প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top