News Flash

  • Home
  • Uncategorized
  • শিশুকন্যাকে যৌন নির্যাতন, ফেরার অভিযুক্ত মামা
Image

শিশুকন্যাকে যৌন নির্যাতন, ফেরার অভিযুক্ত মামা

Bbhumiনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি৷৷ রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকায় এক শিশু কন্যাকে যৌন হয়রানি করার অভিযোগে তারই মামাকে খোঁজছে পুলিশ৷ তার নাম সুতীর্থ বণিক ওরফে সান৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ সংবাদ সূত্রে জানা যায়, অঙ্কুর সাহা তার স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে৷ সে অনুযায়ী স্ত্রী বর্ডার গোলচক্কর এলাকায় তার বাপের বাড়িতে থাকেন৷ তাদের পাঁচ বছর বয়সি একটি শিশু কন্যা রয়েছে৷ এতদিন শিশু কন্যাটি বাবার কাছেই ছিল৷ তার মা মেয়েটির অভিভাবকত্ব দাবি করে হাইকোর্টে মামলা দায়ের করেন৷ [vsw id=”MBp7epusnWU” source=”youtube” width=”325″ height=”244″ autoplay=”yes”]হাইকোর্ট গত ১৩ অক্টোবর এক অন্তবর্তীকালীন নির্দেশে শিশু কন্যাটিকে সপ্তাহের ছয়দিন মায়ের কাছে থাকতে এবং একদিন বাবার কাছে থাকতে নির্দেশ দেয়৷ সোম থেকে শনিবার পর্যন্ত শিশু কন্যাটিকে মায়ের কাছে রাখার এবং রবিবার  সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বাবার কাছে রাখার নির্দেশ দেয়৷ আদালতের নির্দেশে গত ১৬ অক্টোবর শিশু কন্যাটির বাবা শিশুটিকে তার মায়ের হাতে তুলে দেন৷ সে মায়ের সঙ্গে মামার বাড়িতে চলে৷ মা পেশায় শিক্ষিকা৷ তার দাদু, দিদাও দিনের বেলা বাড়িতে থাকেন না৷ কর্মব্যস্ত ঐ পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে শিশুটি তার মামা সুতীর্থ বণিকের কাছেই থাকত৷ শিশু কন্যাটি তার মামার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছে৷ বিষয়টি সে তার মাকে বলেছিল৷ কিন্তু মা বিষয়টিতে গুরুত্ব না দিয়ে মেয়েকে পাল্টা শাসন করেছেন৷ লক্ষণীয় বিষয় হল মেয়েটি যখন বাবার কাছে যায় তখনই বাবাকে এবিষয়টি জানায়৷ তার বাবাও অবশ্য প্রথম দিকে বিষয়টিতে তেমন গুরুত্ব দেননি৷ ভেবেছিলেন হয়ত তার মামা আদর করেই এসব করছে৷ কিন্তু শিশু কন্যাটি তা কোনভাবেই মেনে নিতে চায়নি, বার বার তার বাবার কাছে এবিষয়ে অভিযোগ করতে থাকে৷ শেষ পর্যন্ত গত ২০ ডিসেম্বর শিশুটির বাবা আগরতলা পশ্চিম মহিলা থানায় সমস্ত বিষয় জানিয়ে অভিযোগ দায়ের করেন৷ ২১ ডিসেম্বর পুলিশ  শিশুটির মামার বাড়িতে যায়৷ শিশুটি এবং তার মাকে নিয়ে আসে৷ শিশুটির আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়৷ আদালতেও সে তার মামার বিরুদ্ধে যৌন লাঞ্ছনার অভিযোগ আনে৷ অবশ্য অভিযুক্তের পক্ষে আদালতে জানানো হয় শিশুটিকে মিথ্যা কথা শিখিয়ে দিয়ে মামার বিরুদ্ধে এধরনের অভিযোগ আনা হয়েছে৷ এর বিরুদ্ধে আদালত অভিযুক্ত সুতীর্থ বণিকের জামিনের আবেদন মঞ্জুর করে৷ মামলাটি আজ পুনরায় আদালতে উঠে৷ আদালত আজ অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে দেয়৷ অবশ্য গ্রেপ্তার এড়াতে অভিযুক্ত পালিয়ে বেরাচ্ছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top