News Flash

  • Home
  • Uncategorized
  • চারজনের অস্বাভাবিক মৃত্যু
Image

চারজনের অস্বাভাবিক মৃত্যু

suicideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি৷৷ পারিবারিক ও সামাজিক অনুশাসন ওরা মেনে নিতে পারেনি৷ ভালোবাসার পবিত্র বন্ধনকে অমর রাখতে অপমানে অভিমানে শেষ পর্যন্ত আত্মহত্যার পথই বেছে নিল প্রেমিক যুগল৷ ঘটনা গোমতী জেলার কাকড়াবন থানা এলাকার ধূপতলি রিয়াং পাড়ায়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ ভালোবাসার সম্পর্ক পরিবার ও সমাজ মেনে না নেওয়াতে ফাঁসিতে আত্মহত্যা করল যুবক ও যুবতি৷ দুজনই একই সাথে আত্মহত্যা করে৷ ঘটনাটি ঘটে কাকড়াবন থানাধীন ধূপতলির নতুন রিয়াং পাড়ায়৷ মৃত যুগলের নাম পূর্ণজয় রিয়াং (১৮) ও শাশন্তী রিয়াং(১৮)৷ উভয়ের বাড়ি নতুন রিয়াং পাড়ায়৷ মঙ্গলবার তাদের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরত্বের একটি শালবাগানের ভিতর ছোট একটি কাকড়াগাছে দুজনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ধূপতলি এলাকায়৷
কাকড়াবন থানা সূত্রে খবর, শাশন্তী সম্পর্কে পূর্ণজয়ের পিসি৷ তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল৷ পূর্ণজয় ব্যাঙ্গালোরে যায় কাজের সন্ধানে৷ তিনমাস আগে সে পুনরায় ফিরে আসে৷ ইতিমধ্যে তাদের সম্পর্কের কথা জানে তাদের পরিবার৷ এনিয়ে উভয়কেই পরিবারের তরফে শাসন করা হয়৷ গত শনিবার থেকে পূর্ণজয় ও শাশন্তি নিখোঁজ ছিল৷ মঙ্গলবার সকালে শালবাগান পার্শ্ববর্তী এক রাবার বাগানে কিছু লোক রাবারের কষ সংগ্রহ করতে যায়৷ তাদের মধ্যে স্বপন দাস নামে এক ব্যক্তি ঝুলন্ত অবস্থায় তাদের দেখতে পায়৷ খবর যায় তুলামুড়া পুলিশ ফাঁড়ি ও কাকড়াবন থানায়৷ ঘটনাস্থলে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার তপন দেববর্মা, মহকুমা পুলিশ আধিকারিক রতন দাস, কাকড়াবন থানার ওসি যতীন্দ্র দাস সহ পুলিশের কর্মকর্তা ও চিকিৎসক৷ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় কাকড়াবন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে৷ ময়না তদন্ত শেষে মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে৷ কাকড়াবন থানার পুলিশ ১৭৪ ধারায় একটি মামলা গ্রহণ করেছে৷
শালবাগানস্থিত বিএসএফের ১৯৫ নম্বর ব্যাটেলিয়ানের প্রধান কার্যালয় থেকে এক মহিলা কনস্টেবলের ঝুলন্ত মৃতদেহ মঙ্গলবার দুপুর নাগাদ উদ্ধার করা হয়েছে৷ ঐ মহিলা কনস্টেবলের নাম বাতাসি মাইতি৷ প্রধান কার্যালয় আবাসনে তার ঝুলন্ত মৃতদেহ মিলেছে৷ মৃতদেহ উদ্ধারের সংবাদে রীতিমত তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এয়ারপোর্ট থানার পুলিশ শালবাগানস্থিত বিএসএফের ১৯৫ নম্বর ব্যাটেলিয়ানের প্রধান কার্যালয় চত্বরের আবাস থেকে মহিলা কনস্টেবলের ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করেছে৷ প্রাথমিকভাবে আত্মহত্যা সংক্রান্ত একটি মামলা গ্রহণ করেছে এয়ারপোর্ট থানার পুলিশ৷ তবে এর পিছনে অন্য কোন রহস্য আত্মগোপন করে রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ৷
এদিকে, চন্দ্রপুরের মণিপুরী বস্তি সংলগ্ণ এলাকায় মঙ্গলবার দুপুর নাগাদ উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ পরিবাহী লাইনের তারে স্পৃষ্ঠ হয়ে একাদশ শ্রেণীর ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃতের নাম সুরজিৎ দেবনাথ৷ বাবার নাম সুরেশ দেবনাথ৷ বাড়ি চন্দ্রপুরের জামতলী এলাকায়৷ জানা যায়, সুরজিৎ তার বন্ধুর বাড়িতে সুকলের নোট আনতে গিয়েছিল৷ তাদের বাড়ির দ্বিতলের ছাদে উঠে সুরজিৎ সেলফি তুলছিল৷ তখনই উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী লাইনে বিদ্যুৎস্পৃষ্ঠ হয় সুরজিৎ৷ ঐ ছাদের উপর দিয়ে ছয় হাজার ছয়শ কেভি বিদ্যুৎপরিবাহী লাইনটি বয়ে গেছে৷ সেলফি তোলার সময় সুরজিৎকে আকর্ষণ করে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী লাইন৷ তাতে তার শরীর ঝলসে গেছে৷ সঙ্গে সঙ্গেই খবর পাঠানো হয় ফায়ার সার্ভিসকে৷ স্থানীয় লোকজনও এগিয়ে আসেন৷ তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ জিবি হাসপাতালে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তার মৃত্যু হয়৷ তার মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ এদিকে, যে বাড়ির ছাদে ঘটনাটি ঘটেছে ঐ বাড়ির মালিকের নাম রতন মজুমদার৷ তার বাড়ির ছাদের উপর দিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী লাইন বয়ে গেছে৷ ছাদ থেকে খুব বেশি উপরে নয় বিদ্যুৎ পরিবাহী লাইনের তার৷ কিভাবে এ বিদ্যুৎপরিবাহী লাইনের নিচে দ্বিতল তৈরির ভবন অনুমতি মিলেছে তা নিয়েও প্রশ্ণ উঠেছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top