News Flash

  • Home
  • Uncategorized
  • পাঠানকোটে জঙ্গি হামলা নিয়ে পাকিস্তানের তত্পরতায় খুশি মার্কিন যুক্তরাষ্ট্র
Image

পাঠানকোটে জঙ্গি হামলা নিয়ে পাকিস্তানের তত্পরতায় খুশি মার্কিন যুক্তরাষ্ট্র

USAওয়াশিংটন, ১২ জানুয়ারি (হি.স) : পাঠানকোটে জঙ্গি হামলা নিয়ে পাকিস্তানের তত্পরতায় খুশি মার্কিন যুক্তরাষ্ট্র | মঙ্গলবার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্কারে এমনটাই জানলেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র জন কিরবি| তিনি বলেন, পাঠানকোট হামলায় পাকিস্তান সরকারের নিন্দা এবং তদন্তের কথা বলায় আমরা খুশি| স্বচ্ছতার সঙ্গে সম্পূর্ণ তদন্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন|
পাঠানকোট হামলার প্রেক্ষিতে এমাসে ভারত-পাক বিদেশ সচিব পর্যায়ের বৈঠকও অনিশ্চিত হয়ে গিয়েছে| কিন্তু এটা ঠিক নয়| ভারত-পাকিস্তানের শান্তি আলোচনা চালিয়ে যাওয়া উচিত বলে জানান আমেরিকার মুখপাত্র| তিনি আরও বলেন, ভারত এবং পাকিস্তান যে দ্বিপাক্ষিক আলোচনা শুরু করেছিল, তাতে আমেরিকাসহ সারা বিশ্ব খুশি হয়েছিল| তাই এই আলোচনা বন্ধ করা উচিত নয়| বরং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধানের চেষ্টা করা উচিত| বর্তমানে সন্ত্রাস দমনে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক কাজ করাই দুদেশের কাছে প্রধান চ্যালেঞ্জ হওয়া উচিত বলে দাবি জানান জন কিরবি|
প্রসঙ্গত, পাঠানকোটে বিমান ঘাঁটিতে হামলা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রও উদ্বিগ্ন| এই হামলার পিছনে পাক যোগ রয়েছে কিনা, তা জানতে তারা আগ্রহী| তাই গত সপ্তাহে এই বিষয়টি নিয়ে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে বাক্যালাপ করেন মার্কিন সচিব জন কেরি| তাঁকে পাঠানকোট হামলা নিয়ে তদন্তের আশ্বাস দেন পাক প্রধানমন্ত্রী|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top