News Flash

  • Home
  • Uncategorized
  • স্বামীর নির্যাতনে গুরুতর আহত স্ত্রী হাসপাতালে
Image

স্বামীর নির্যাতনে গুরুতর আহত স্ত্রী হাসপাতালে

domestic violanceনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারি৷৷ কল্যাণপুর থানা এলাকার নতুন আবাদি গ্রামে স্বামীর নির্যাতন ও মারধরে এক মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহত মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
কল্যাণপুরের নতুন আবাদি গ্রামে এক গৃহবধূ স্বামীর মারধরে গুরুতরভাবে জখম হয়ে কল্যাণপুর হাসপাতালে ভর্তি হয়েছেন৷ মহিলার নাম শিবানী তাঁতি৷ স্বামীর নাম সুকেন তাঁতি৷ জানা যায়, পণের দায়ে গৃহবধূর উপর নির্যাতন চালিয়েছে স্বামী৷ শনিবার সকালে জখম হয়ে তিনি কল্যাণপুর হাসপাতালে ভর্তি হয়েছেন৷ এব্যাপারে কল্যাণপুর থানায় অভিযোগ জানানো হয়েছে৷ গৃহবধূ শিবানী তাঁতির বাপের বাড়ির আর্থিক অবস্থা খুবই করুণ৷ সে কারণেই চাহিদা মতো টাকা মিটিয়ে দিতে না পারায় গৃহবধূকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে স্বামী৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top