News Flash

  • Home
  • Uncategorized
  • বজ্রপাত-সহ অকাল বৃষ্টি অসমে, হত ২, আহত ১১, বিস্তর ক্ষয়ক্ষতি
Image

বজ্রপাত-সহ অকাল বৃষ্টি অসমে, হত ২, আহত ১১, বিস্তর ক্ষয়ক্ষতি

thunderstormগুয়াহাটি, ১০ জানুয়ারি, (হি.স.) : এক সপ্তাহের মধ্যে দুবার প্রকৃতির রোষ পড়েছে অসম| গত চার জানুয়ারি ভোরে সংঘটিত ভূমিকম্পের আতংক এখনও যায়নি| এরইমধ্যে গতকাল রাতে ঝড়-তুফান-বজ্রপাত-শিল-সহ অকাল বৃষ্টির ফলে রাজ্যের বিভিন্ন অঞ্চলে প্রাণহানির পাশাপাশি বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে| ঝড় ও শিলাবৃষ্টির ফলে গোসাঁইগাঁওয়ে এক কিশোর এবং গহপুরে এক মহিলার মৃতু্য এবং তামুলপুরে এগারোজন আহত হয়েছেন বলে জানা গেছে| তাছাড়া বিভিন্ন অঞ্চলে ঝড়ের তাণ্ডবে বহু বাড়িঘর তছনছ করে দেওয়ায় অসংখ্য মানুষ গৃহহীন হয়ে পড়েছেন| হাজার হাজার জমির রবিশস্যও নষ্ট হয়েছে এই অকাল ঝড়-বৃষ্টির ফলে|
খবরে প্রকাশ, গোসাঁইগাঁও মহকুমার কাশিয়াবাড়িটাপুতে বজ্রপাতে দিলীপরাভার বারো বছর বয়সি ছেলে লুকাসের মৃতু্য হয়েছে| তাছাড়া বাকসা জেলার তামুলপুর মহকুমার ফেহুয়াঝাড় গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন এগারোজন| তাঁরা যথাক্রমে রাজু হাঁসদার ছেলে সবেন হাঁসদা (১৫), দোলা মার্দির মেয়ে রীনা মার্দি (১৬), আলপিনা সুরেনের মেয়ে রুমালি সুরেন (৯), লক্ষ্মীরাম সুরেনের ছেলে মার্টিন সুরেন (১৮), মঙ্গল মার্দির এক মেয়ে ও এক ছেলে লক্ষ্মী মার্দি (১৮) ও বাবলু মার্দি (১৭), গেলা মার্দির মেয়ে রুবি (১৮), রবার্ট হাঁসদার মেয়ে প্রমিলা হাঁসদা (৯), সূর্য মূর্মুর ছেলে নীপল মূর্মু (১৭), লঙ্কেশ্বর সুরেনের রাজেশ সুরেন (২২) এবং রাজেন দাসের পত্নী বিষয়া দাস (৫০)| এছাড়া বাকসা জেলার বাগানপাড়া রেভিনিউ সার্কলের বিস্তীর্ণ অঞ্চলে রবিশস্যের পাশাপাশি বগুলামারির নীলকান্ত কলিতার একটি গাভী ও শরত কলিতা নামের ব্যক্তির একটি হালের গরু বজ্রপাতে মারা গেছে| একইভাবে কলাইগাঁও, নগাঁও জেলা, বটদ্রবা, গোলাঘাট, বেঁকাজান-সহ তিতাবর মহকুমার বিস্তীর্ণ অঞ্চল, যোরহাট, কাজিরঙা, দলগাঁও, বাঙাইগাঁও জেলা, অভয়াপুরি, গহপুর, বাহনা প্রভৃতি বহু অঞ্চলে এই অকাল ঝড়-বৃষ্টি-সহ বজ্রপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top