News Flash

  • Home
  • Uncategorized
  • পাঠানকোটে বায়ুসেনা ঘঁাটিতে জঙ্গি হামলা, খতম চার জঙ্গি, শহিদ তিন জওয়ান
Image

পাঠানকোটে বায়ুসেনা ঘঁাটিতে জঙ্গি হামলা, খতম চার জঙ্গি, শহিদ তিন জওয়ান

terrorপাঠানকোট, ২ জানুয়ারি (হি.স.): বছরের শুরুতেই জঙ্গি হামলা| আর তার জেরে আতঙ্ক ছড়াল পঞ্জাবের পাঠানকোটে| শনিবার গভীর রাতে পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় ছয় জঙ্গি| নিরাপত্তারক্ষীদের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা গুলির লড়াইয়ে চার জঙ্গির মৃতু্য হয়েছে| নিহত হয়েছেন সেনাবাহিনীর তিন জওয়ানও| এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন জওয়ান| আরও কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে| লুকিয়ে থাকা জঙ্গির খেঁাজে আকাশে চক্কর মারে হেলিকপ্টার| ব্যবহার করা হয় ড্রোনও| ঘটনাস্থলে পেঁ ছয় এনআইএ দল|
এ দিন রাত সাড়ে তিনটে নাগাদ পাকিস্তান সীমান্ত থেকে ৫০ কিলোমিটার দূরের বায়ুসেনা ঘাঁটিতে ঢুকে পড়ে ৬ জঙ্গি| এরা প্রত্যেকেই সেনাবাহিনীর পোশাকে ছিল বলে জানা গিয়েছে| ঘাঁটির যে অংশে যুদ্ধবিমান ও হেলিকপ্টার রাখা থাকে সে দিক থেকে হামলা চালাতে শুরু করে জঙ্গিরা| খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ন্যাশনাল সিকিউরিটি গার্ডের জওয়ানরা| বায়ুসেনা ঘাঁটির মূল্যবান সামগ্রী নষ্ট করার উদ্দেশ্যেই এই হামলা বলে ধারনা করা হচ্ছে| তবে সেনা তত্পরতায় তাদের সেই উদ্দেশ্য ভেস্তে যায়| মাত্র এক দিন আগে পুলিশের গাড়ি হাইজ্যাকের সঙ্গে এই জঙ্গি হামলার যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে| কোনও জঙ্গি সংগঠনই হামলার দায় স্বীকার করেনি| তবে পাক মদতপুষ্ট জৈশ ই মহম্মদই এই হামলা চালিযেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে|
এদিকে, বাকি দুই জঙ্গির খোঁজে তল্লাশির মাঝে ফের বিস্ফোরণ হয়| জঙ্গিদের খোঁজে চপার থেকে গুলি চালাতেও শোনা যায় বায়ুসেনার জওয়ানদের| শান্ত হয়নি পাঠানকোটের পরিস্থিতি| বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে সেনাঘাঁটি সংলগ্ন আকালগড় গ্রামেও| চার জঙ্গি নিকেশের পর পঞ্চম জঙ্গির খোঁজে তল্লাশি শুরু করেন সেনা জওয়ানরা| সেই সময়ই বায়ুসেনা ঘাঁটির ভিতর থেকে পর পর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়| এরপরই জঙ্গিরা যেখানে লুকিয়ে রয়েছে বলে অনুমান, সেখানে চপার থেকে গুলি চালাতে থাকেন বায়ুসেনার জওয়ানরা| পাশাপাশি, সেনাঘাঁটির কাছে অবস্থিত আকালগড় গ্রামেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে| গোটা এলাকাজুড়ে চালানো হচ্ছে চিরুনি তল্লাশি|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top