News Flash

  • Home
  • Uncategorized
  • সেট টপ বক্সের জন্য আরও এক মাস সময় দিল ট্রাই
Image

সেট টপ বক্সের জন্য আরও এক মাস সময় দিল ট্রাই

TRAIনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি ৷৷  ৩১ ডিসেম্বর যে সময়সীমা ট্রাই (টেলিকম রেগুলেটরি  অথরিটি অফ ইন্ডিয়া) সমস্ত ক্যাবল গ্রাহকদের বেঁধে দিয়েছিল ডিজিটেলাইজেশনের জন্য তা ১ জানুয়ারি ২০১৬ হতেই ছিন্ন করে দেওয়া হয়েছিল ক্যাবল সংযোগ৷ সারাদিন রাজ্যের নগর এলাকাগুলিতে কোথাও ক্যাবল সম্প্রচার হয়নি৷ তাতে প্রায় ৭০ শতাংশ জনগণের ক্যাবল সংযোগ ছিন্ন হয়ে গিয়েছিল৷ এই ঘটনা শুধু রাজ্যের ক্ষেত্রেই নয়, সারা দেশেই ট্রাইয়ের  এই সিদ্ধান্ত কার্যকরী হয়৷ কিন্তু বিভিন্ন মহলের অনুরোধ এবং চাপে পড়ে বেলা শেষে ট্রাই সিদ্ধান্ত সাময়িক প্রত্যাহার করে৷ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দেশে ট্রাই ক্যাবল টিভি ডিজিটেলাইজেনের জন্য  একমাসের সময়সীমা বাড়িয়ে দেয়৷ এই একমাসের মধ্যে সমস্ত ক্যাবল গ্রাহক সেট টপ বক্স ব্যবহার করা বাধ্যতা মূলক৷ এদিকে, রাজ্যে প্রয়োজন সংখ্যক সেট টপ বক্সের ঘাটতি রয়েছে৷ তাতে এক মাসের মধ্যে নগর এলাকায় সেট টপ বক্সের যোগান দেওয়া সম্ভব হবে কিনা তা নিয়েও প্রশ্ণ দেখা দিয়েছে৷ ক্যাবাল গ্রাহকরা রীতিমতো দুশ্চিন্তাগ্রস্ত৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top