News Flash

  • Home
  • Uncategorized
  • রাস্তা সংস্কারে নিম্নমানের কাজ করছে বিআরও, প্রতিবাদে অবরোধ
Image

রাস্তা সংস্কারে নিম্নমানের কাজ করছে বিআরও, প্রতিবাদে অবরোধ

Kailasaharনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১ জানুয়ারি৷৷ সঠিকভাবে রাস্তা সংস্কারের দাবিতে শুক্রবার এক ঘন্টা রাস্তা অবরোধ করেন কৈলাসহর উন্নয়ন মঞ্চের কর্মী সমর্থকরা৷ কিছুক্ষণ কাজও বন্ধ ছিল৷ পরে নির্মাণ সংস্থা বি আর ওর দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার কথা বলেন জেলা শাসক মৃণালকান্তি নাথের সাথে৷ শেষ পর্যন্ত রাস্তা একটু প্রশ্বস্ত করেই কাজ পুনরায় শুরু হয়েছে৷ কাজে যাতে কেউ বাধা দিতে না পারে সেজন্য সিপিএমের এক প্রভাবশালী নেতা, দুজন পুর পরিষদ সদস্য সক্রিয় ছিলেন এবং কয়েক ঘন্টা নির্মাণস্থলের পাশেই অবস্থান করেছিলেন৷
৪ বছর আগে পুরাতন ডাক বাংলো থেকে কুমারঘাট অবধি রাস্তা ডবললেন করার জন্য দায়িত্বপ্রাপ্ত বিআরও৷ বরাদ্দ হয়েছিল ৯০ কোটি টাকা৷ দায়সারা কাজ চলছিল৷ কদিন আগে শনিতলা থেকে রাস্তা সংস্কারে কাজ শুরু হয়৷ শুক্রবার গার্লস সুকল রোডে কাজ চলার সময় বাধা দেন পুর সদস্য নীতিশ দে ও উন্নয়ন মঞ্চের নেতারা৷ রাস্তার দুপাশে কিছু পাকা জায়গা বাদ রেখেই পীচ ঢালাই চলছিল৷ উন্নয়ন মঞ্চের দাবি ছিল পুরো রাস্তাই পাকা করতে হবে৷ বি আর ও রাজি হয়নি৷ ফলে রাস্তা অবরোধ শুরু হয়৷ এসডিএম অজিত শুক্লদাস, পুর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার অনিমেষ ধর ঘটনাস্থলে আসেন৷ কিছুক্ষণের জন্য কাজ বন্ধ থাকে৷ ঘন্টাখানেক পর কাজ শুরু হয়৷ শাসক দলের নেতারা কাজ তদারকি করেন৷ উন্নয়ন মঞ্চের নেতাদের অবশ্য সে সময় দেখা যায়নি৷ বি আর ও শহরের রাস্তা প্রশ্বস্ত না করলে ভবিষ্যতে সম্যসা হতে পারে সে কথা বুঝেন শাসক দলের নেতারাও৷

Releated Posts

ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড ব্যবহারে সর্বভারতীয় সেরার শিরোপা ত্রিপুরা পুলিশের

আগরতলা, ১২ আগস্ট: প্রযুক্তিনির্ভর ও গোয়েন্দা তথ্যভিত্তিক পুলিশিংয়ে বড় সাফল্য অর্জন করল ত্রিপুরা পুলিশ। ২০২৬ সালের জুন মাসে…

ByByTaniya Chakraborty Aug 12, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top