News Flash

  • Home
  • Uncategorized
  • ভুলে ভরা বিদ্যুৎ বিল, নাজেহাল হচ্ছেন ভোক্তারা
Image

ভুলে ভরা বিদ্যুৎ বিল, নাজেহাল হচ্ছেন ভোক্তারা

electricity lineনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি৷৷ মেলারমাঠের এ আর কে ইনফরমেটিভ সংস্থাকে দিয়ে বিল করাচ্ছে বিদ্যুৎ নিগম৷ তাতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ জনগণের৷ অধিক মুনাফা লাভের চেষ্টায় একশ’র জায়গায় হাজার টাকা অভিযোগ গ্রাহকদের৷ ভুল হয়েছে বলে ন্যাকামি মোহনপুরের সিনিয়র ম্যানেজার অরবিন্দু সরকারের৷ চোখে কালো চশমা দিয়ে বসে রয়েছেন বিদ্যুৎ নিগমের বাবুরা৷  মোহনপুরে বিল নিয়ে একের পর এক সমস্যা  তারপর আবার সকল গ্রাহকদের কাছ থেকে মর্জিমাফিক বিল করছেন বিদ্যুৎ নিগমের কর্তাবাবুরা৷ গ্রাহকদের বাড়িতে গিয়ে মিটার চেক না করেই বিল করছে বিদ্যুৎ নিগম৷ একশ’র জায়গায় হাজার টাকা রাখছেন কর্মকর্তারা৷  তাতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ জনগণের৷ সূত্রের ভিত্তিতে জানা যায় এ আর কে সংস্থা করছেন এই গড়মিলের হিসেব৷  মোহনপুরের কামালঘাট এলাকায় নিয়তি ভট্টাচার্যের পুরাতন মিটার পাল্টিয়ে নতুন মিটার লাগালেও সমস্যা সমাধান হয়নি বলে জানান  ছেলে সঞ্জয় ভট্টাচার্য৷ আরে অধিক হারে নতুনবর্ষের জানুয়ারির বিলপর্যন্ত কেটে নিল বিদ্যুৎ নিগম৷  বেশ কয়েকদিন যাবত মোহনপুরের শনিতলা, হাসপাতাল চৌমুহনী, গকুল নগর এলাকা গুলিতে এরকম সমস্যা হচ্ছে বলে  জানা যায় বিভিন্ন গ্রাহকদের কাছ থেকে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top