thief
ফ্যান চুরির অপরাধে চোরকে ধরে উত্তম মধ্যম দিল উত্তেজিত জনতা
আগরতলা, ১৪ সেপ্টেম্বর: কৈলাসহর পানিচৌকি বাজারে এক চোরকে ধরে উত্তমমধ্যম দিয়ে কৈলাশহর থানার হাতে তুলে দিল উত্তেজিত জনতা। জানা যায় যে পানিচৌকি বাজার এলাকায় বিভিন্ন দোকানে বেশ কিছুদিন ধরে চুরি কান্ড সংঘটিত হয়ে যাচ্ছে। অভিযোগ গতকাল রাত্রিবেলা কৈলাশহর পানিচৌকি বাজার এলাকায় অবস্থিত শনিমন্দির থেকে একটি ফ্যান চুরি হয়ে যায়। পরবর্তী সময় স্থানীয় ব্যবসায়ীরা খোঁজাখুঁজি শুরু করে ওই এলাকার বাসিন্দা অমিত পাল নামে এক যুবককে আজ সকালে আটক করে এবং সে নিজের মুখে স্বীকার করে যে সেই চুরি কান্ড সংগঠিত করেছে। সেই ফ্যানটি সে ৩০০ টাকার বিনিময়ে কৈলাশহর বাঁধেরপার এলাকায় একটি বাড়িতে বিক্রি করে। পাশাপাশি পানিচৌকি বাজার এলাকায় বিভিন্ন দোকানেও সে চুরিকাণ্ড সংঘটিত করেছে বলে সে জানায় পরবর্তী সময় স্থানীয়রা তাকে একটি খুঁটির সাথে বেধে রাখে। এরপর উত্তম মধ্যম দিয়ে তাকে কৈলাশহর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে সে কৈলাশহর থানার হেফাজতে রয়েছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
চুরি যাওয়া স্কুটি সহ আটক চোর
আগরতলা, ৭ সেপ্টেম্বর ৷৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজারে শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকা থেকে একটি চুরি…
রাতের আঁধারে সাব্রুম বাজারে দুঃসাহসিক চুরি
আগরতলা, ৬ সেপ্টেম্বর: রাতের আঁধারে সাব্রুম ভিতর বাজার ও সবজি বাজার সংলগ্ন স্থানে বেশ কয়েকটি দোকানে হাত সাফাই…
রাতের আঁধারে দুঃসাহসিক চুরি
আগরতলা, ৪ সেপ্টেম্বর : রাজ্যে চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়েই যাচ্ছে।চুরির ঘটনার ফলে মানুষ আতঙ্কে দিন কাটাছেন। এরই…

ধর্মনগর হরি মন্দিরে দুঃসাহসিক চুরি
আগরতলা, ২০ ডিসেম্বর : :রাজ্যে চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়েই যাচ্ছে। চুরির ঘটনার ফলে মানুষ আতঙ্কে দিন কাটাছেন।…
রাতের আঁধারে গুরু গৌরক্ষনাথ গোশালা থেকে গবাদি পশু চুরি
নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৯ ডিসেম্বর: উত্তম ভক্ত চৌমুহনীস্থিত গুরু গো শালা আশ্রমে চোরের থাবা। গভীর রাতে চোরের দল…






























