News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাতের আঁধারে সাব্রুম বাজারে দুঃসাহসিক চুরি 
Image

রাতের আঁধারে সাব্রুম বাজারে দুঃসাহসিক চুরি 

আগরতলা, ৬ সেপ্টেম্বর: রাতের আঁধারে সাব্রুম ভিতর বাজার ও সবজি বাজার সংলগ্ন স্থানে বেশ কয়েকটি দোকানে হাত সাফাই করল চোরের দল। চোরের দল হানা দিয়ে  দোকানগুলি থেকে নগদ প্রায় লক্ষাধিক টাকা সহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে পালিয়েছে।

জানা যায়,  গতকাল রাতে সাব্রুম ভিতর বাজার ও সবজি বাজার সংলগ্ন স্থানে বেশ কয়েকটি দোকানে চোরের দল হানা দিয়ে নগদ প্রায়  লক্ষাধিক টাকা সহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে পালিয়েছে। আজ সকালে বাজারে এসে মালিকরা দোকানের দরজা ভাঙা অবস্থা দেখতে পেয়েছেন। সাথে সাথো তারা সাব্রুম থানায় খবর পাঠিয়েছে। পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করেছে।ওই ঘটনাকে ঘিরে বাজারের ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

পরবর্তী সময়ে বুধবার বেলা ১টা নাগাদ সাব্রুম মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সেক্রেটারি শুভঙ্কর দেবনাথ জানিয়েছেন, সাব্রম বাজারে বিগত বেশ কিছু দিন যাবৎ  চুরি কাণ্ড সংঘটিত হচ্ছে। তাই সাব্রম বাজারে পুলিশী টহলদারীর ব্যবস্হা করার জন্য আজ সন্ধ্যায় সাব্রম থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারের সাথে আলোচনা করা হবে। 

Releated Posts

মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট: মনীষার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বরাবরের মতোই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট। শান্তিনিকেতনের মহিলা কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Jun 17, 2026

আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…

ByByReshmi Debnath Jun 17, 2026

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top