News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাতের আঁধারে দুঃসাহসিক চুরি, নগদ তিন লক্ষ টাকা ও সাড়ে নয় ভরি স্বর্ণালংকার লুট
Image

রাতের আঁধারে দুঃসাহসিক চুরি, নগদ তিন লক্ষ টাকা ও সাড়ে নয় ভরি স্বর্ণালংকার লুট

আগরতলা, ১০ জুন (হি.স.) : রাতের আঁধারে হাত সাফাই করল বামাল চোরের দল। গতকাল রাত আনুমানিক ২:৩০টা নাগাদ পূর্ব থানার অন্তর্গত ধলেশ্বর রোড নং ১৩ এলাকার বাসিন্দা নিমাই চন্দ্র দাসের ভাড়াটিয়া ঘরে দুঃসাহসিক চুরি হয়েছে। চোরের দল হানা দিয়ে সাড়ে নয় ভরি স্বর্ণাংলকার সহ নগদ তিন লক্ষাধিক টাকা চুরি করে পালিয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভাড়াটিয়া সুপ্রসন্ন সরকার এ–বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে জানিয়েছেন, গতকাল রাত আনুমানিক ২.৩০টা নাগাদ ঘরে জানলার গ্রিল ভেঙে ঢুুকেছিল চোর। তিনি বাড়িতে থাকেন না। কারণ, তিনি টিএসআরে কর্মরত এবং পুলিশ ট্রেনিং একাডেমিতে প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন। বাড়িতে তাঁর স্ত্রী ও ছেলে রয়েছে। খবর পেয়ে তিনি বাড়িতে ছুটে এসেছেন।

তিনি জানান, ছেলের ঘরের আলমারি থেকে সারে নয় ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩ লক্ষ টাকা নিয়ে গেছে চোর। রাত তিনটে নাগাদ তাঁর স্ত্রী ঘটনাটির টের পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন। সাথে সাথে পূর্ব থানায় খবর দেন। তিনি আরও জানিয়েছেন, চুরি যাওয়া নগদ তিন লক্ষ টাকা ছেলের কলেজে ভর্তির ফি ছিল। আজ সকালে পূর্ব থানার পুলিশ ঘটনা সরেজমিনে পরিদর্শন করে গেছে। 

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top