News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাতের আঁধারে গুরু গৌরক্ষনাথ গোশালা থেকে গবাদি পশু চুরি 
Image

রাতের আঁধারে গুরু গৌরক্ষনাথ গোশালা থেকে গবাদি পশু চুরি 

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৯ ডিসেম্বর: 

উত্তম ভক্ত চৌমুহনীস্থিত গুরু গো শালা আশ্রমে চোরের থাবা। গভীর রাতে চোরের দল গুরু গৌরক্ষনাথ গো শালা আশ্রমে প্রবেশ করে আশ্রম থেকে দুইটি গবাদি পশু চুরি করে নিয়ে যায়। আশ্রমে লাগানো সিসি ক্যামেরায় চুরির ঘটনা ধরা পড়েছে।

শনিবার আশ্রম কর্তৃপক্ষ বিশালগড় থানায় অভিযোগ দায়ের করে। আশ্রমের সিসি ক্যামেরার ফুটেজ জমা দেওয়া হয় থানায়। আশ্রমের এক সন্ত জানান শুক্রবার রাতে আশ্রম থেকে দুইটি গবাদি পশু চুরি করে নিয়ে গেছে চোরেরা। বিস্তারিত ঘটনা জানিয়ে বিশালগড় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গোশালা থেকে গরু চুরির ঘটনা সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকার জনমনে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

Releated Posts

মতিনগরে মহিলার গলায় ছুরি ঠেকিয়ে সোনার চেইন, নগদ টাকা ও স্মার্টফোন ছিনতাইয়ের অভিযোগ

সোনামুড়া, ২৫ সেপ্টেম্বর: মহিলার গলায় ছুরি ঠেকিয়ে সোনার চেইন, নগদ ১৩ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়ার…

ByByReshmi Debnath Sep 25, 2026

পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন বিজেপি কার্যালয়ে

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা ও একাত্ম মানববাদের প্রবক্তা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top