News Flash

Image

চুরি যাওয়া স্কুটি সহ আটক চোর 

আগরতলা, ৭ সেপ্টেম্বর ৷৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজারে শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকা থেকে একটি চুরি যাওয়া স্কুটি সহ এক যুবককে আটক করলো স্থানিয়রা। ঘটনার বিবরনে জানা যায় বুধবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত নগদা এলাকায় কাজ করাতে যান সুভাষ কলোনী এলাকার বাসিন্দা সঞ্জীব দে।কাজের জায়গায় যাওয়ার পর তিনি রাস্তার পাশে নিজের স্কুটিটি রেখে কাজে ফলে যান।  তিনি ফিরে এসে দেখতে পান তার স্কুটিটি নেই। সাথে সাথে তিনি শান্তিরবাজার থানায় অভিযোগ দায়ের করেন। অবশেষে বুধবার রাতে শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় স্থানিয়রা স্কুটিটি নিয়ে ঘোরাফেরা করতে দেখে এক যুবককে। সন্দেহ হওয়ায় এলাকাবাসীরা একত্রিত হয়ে স্কুটি সহ এই যুবককে আটক করে। পরবর্তী সময় খবর দেওয়া হয় শান্তিরবাজার থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্কুটি সহ চোর সন্দেহে ধৃত যুবকে থানায় নিয়ে যায়। জানা যায় ধৃত যুবকের বাড়ি কলসীর মুখের কালমা এলাকায়। ধৃত যুবকের নাম উমাংচা মগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top