News Flash

  • Home
  • Uncategorized
  • চড়িলামে চুরির হিড়িক, পুলিশের ভূমিকায় ক্ষোভ
Image

চড়িলামে চুরির হিড়িক, পুলিশের ভূমিকায় ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৭ জুন৷৷ সোমবার গভীর রাতে চড়িলাম ব্লক সংলগ্ণ এলাকায় একটি বেসরকারী সুকলে এবং রবিবার রাতে একটি হার্ডওয়ারসের দোকানে চুরির ঘটনায় এলাকার জনগণ ক্ষুবত্মধ৷ চড়িলাম বাজারের ব্যবসায়ী বিজন মজুমদারের দোকানে চোরের দল হানা দিয়ে নগদ চল্লিশ হাজার টাকা সহ জলের মোটর, পাম্পকল এবং  বিভিন্ন দামী সামগ্রী নিয়ে চম্পট দেয় চোরের দল৷ আনুমানিক দু’লক্ষ টাকা হবে বলে জানা গেছে৷ সোমবার সকালে যখন প্রতিদিনের মতো দোকান খুলেন তখন প্রত্যক্ষ করেন ক্যাশবাক্স খোলা কাগজপত্র এলোমেলো তখন চিৎকার শুরু করে দেন৷ তার চিৎকারে আসে পাশে বাজার ব্যবসায়ীরা এসে জড়ো হয়ে পুরো ঘটনার তদন্ত করে বিশালগড় থানায় খবর দেওয়া হয়৷ সঙ্গে সঙ্গেই পুলিশ এসে দুঃসাহসিক চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে৷ তাছাড়া সোমবার গভীর রাতেও ফের আরেকটি চুরি ঘটনা ঘটে৷ চড়িলাম এলাকায় আমন্দমার্গ সুকলের দরজা ভেঙ্গে একটি লেপটপ নিয়ে চম্পদ দেয় চোরের দল৷ পরপর দু’তিনটি চুরির ঘটনায় গোটা চড়িলাম এলাকায় জনগন দুঃচিন্তায় পড়েছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top