News Flash

  • Home
  • Uncategorized
  • চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিআইডি অফিসে আনোয়ারা ছাত্র সমাজ
Image

চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিআইডি অফিসে আনোয়ারা ছাত্র সমাজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷ আনোয়ারা হত্যাকান্ডের তদন্তভার ন্যাস্ত করা হয়েছিল সিআইডির হাতে৷ মামলার এক মাস হয়ে গলেও এখনো পর্যন্ত অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে কোন চার্জশীট তৈরী করতে পারেনি সিআইডি৷ এরই প্রতিবাদে সরব হেয়ে বুধবার আনোয়ারা ছাত্র সমাজের একটি প্রতিনিধি দল সিআইডি অফিসের সামনে হাজির হয়৷ অভিযোগ নাটকীয়ভাবে মামলা ঘুরিয়ে শুধুমাত্র অভিযুক্ত মামা নূর মহম্মদকে আট করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে৷ অভিযোগ পুলিশ ও সিআইডি একইভাবে তদন্ত করছে৷ মিথ্যা পোস্টমর্টেম রিপোর্ট পেশ করা হয়েছে৷ তাতে চিকিৎসকদের বাঁচানো হচ্ছে৷ প্রসঙ্গত, মহিলা পলিট্যাকনিকের মেধাবী ছাত্রী আনোয়ারা চৌধুরীর মৃত্যুর রহস্য উন্মোচনের জন্য তীব্র আন্দোলন গড়ে তুলেছিল আনোয়ারা ছাত্র সমাজ৷ এই ছাত্র সমাজ মূলতঃ প্রথমে সরব হয়েছিল আনোয়ারার সহপাঠীরা৷ পরবর্তী সময়ে অন্যান্য ছাত্ররাও তাতে সামিল হয়ে নাম দেয় আনোয়ারা ছাত্র সমাজ৷ তাদের প্রথম থেকে সন্দেহ ছিল আনোয়ারার মৃত্যুর পেছন বড় ধরনের কোন ষড়যন্ত্র রয়েছে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top