News Flash

  • Home
  • Uncategorized
  • রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে রামনাথকে সমর্থণ জেডি(ইউ)-র, রাইসিনা যাত্রা প্রায় নিশ্চিত
Image

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে রামনাথকে সমর্থণ জেডি(ইউ)-র, রাইসিনা যাত্রা প্রায় নিশ্চিত

পাটনা, ২১ জুন (হি.স.): রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে রামনাথ কোবিন্দ-এর নামে সবুজ সঙ্কেত দিল জনতা দল (ইউনাইটেড)| বুধবার তড়িঘড়ি বৈঠক ডাকেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার| বৈঠক শেষে জেডি(ইউ)-র তরফে জানানো হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র পছন্দের রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দ-কে সমর্থণ করবে জেডি(ইউ)| নীতীশ কুমারের দলের এই সিদ্ধান্তে আরও ব্যাকফুটে চলে গেল বিরোধীরা| অন্যদিকে, রামনাথের রাইসিনা হিলসে যাত্রা প্রায় নিশ্চিত হয়ে গেল| কারণ, শিবসেনার তরফে উদ্ধব ঠাকরে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে রামনাথ কোবিন্দকেই সমর্থণ করবে শিবসেনা|

বুধবারের বৈঠক শেষে এক জেডি(ইউ) বিধায়ক জানিয়েছেন, `দল রামনাথ কোভিন্দকে সমর্থণ করার সিদ্ধান্ত নিয়েছে| আমাদের বিধায়কদের একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে|’ নীতীশকে বোঝাতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর নেতৃত্বে মঙ্গলবারই পাটনা ছুটে যান গুলাম নবি আজাদ| লালু-নীতীশকে একসঙ্গে বসিয়ে আলোচনা করা হয়| এরপরেও ঝুঁকলেন না নীতীশ কুমার| এনডিএ-র পছন্দের রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দ-কেই সর্মথণ করার সিদ্ধান্ত নিল জনতা দল (ইউনাইটেড)| এদিকে, কোবিন্দের বিরুদ্ধে দলিত প্রার্থী হিসেবে মীরা কুমারের নাম আলোচনায় রয়েছে| ভাবনাচিন্তা রয়েছে প্রকাশ আম্বেদকর, ডি রাজার নামও|

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026
Scroll to Top