News Flash

  • Home
  • Uncategorized
  • ছাত্র রাজনীতির উত্তপ্ত হাওয়া তেলিয়ামুড়ায়, এসএফআই ও বিদ্যার্থী পরিষদের সংঘর্ষে মহিলা পুলিশসহ ঘায়েল এগারজন
Image

ছাত্র রাজনীতির উত্তপ্ত হাওয়া তেলিয়ামুড়ায়, এসএফআই ও বিদ্যার্থী পরিষদের সংঘর্ষে মহিলা পুলিশসহ ঘায়েল এগারজন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৩ জুন৷৷ ছাত্র রাজনীতির উত্তপ্ত হওয়া তেলিয়ামুড়ায়৷ কলেজে ছাত্র ভর্তির প্রক্রিয়া চলাকালে

দুই ছাত্র সংগঠনের সংঘর্ষে আহত বিজেপি মহিলা নেত্রী কল্যাণী রায় (বাঁয়ে) এবং মহিলা পুলিশ কনস্টেবল রাখী দেবনাথ৷ ছবি নিজস্ব৷

বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই এবং বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি এর মধ্যে খন্ডযুদ্ধ হয়৷ তারপর দুই ছাত্র সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়৷ এই মিছিলেও দুই সংগঠনের হামলা ও পাল্টা হামলায় মহিলা পুলিশ কর্মী সহ উভয় ছাত্র সংগঠনের মোট এগারজন আহত হয়েছেন৷ আহতদের মধ্যে বিজেপি রাজ্য মহিলা মোর্চার নেত্রী কল্যাণী রায়ও রয়েছেন৷ ঘটনার পর তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা তেলিয়ামুড়ায়৷ পুলিশের পদস্থ অফিাসররা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন৷ মোতায়েন করা হয়েছে বিশাল টিএসআর বাহিনী৷
সংবাদে প্রকাশ, সোমবার থেকে তেলিয়ামুড়া ডিগ্রী কলেজে ২০১৭ সালের প্রথম বর্ষের জন্য ছাত্র ভর্তির প্রক্রিয়া শুরু হয়৷ ছাত্রছাত্রীরা ফরম সংগ্রহ করতে যায় কলেজে৷ সেখানে সাংগঠনিক প্রচারের জন্য উপস্থিত ছিল বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই৷ সেই সাথে ছিল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি তথা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মী সমর্থকরা৷
মঙ্গলবারও এই দুই ছাত্র সংগঠনের নেতা কর্মীরা কলেজ চত্বরে সাংগঠনিক প্রচার করছিল৷ এমন সময় দুই ছাত্র সংগঠনের কয়েকজন কর্মীর মধ্যে কোন একটি বিষয় নিয়ে বাক বিতন্ডা শুরু হয়৷ এক সময় বাক বিতন্ডা রূপ নেয় হাতাহাতি ও মারপিটে৷ মুহুর্তের মধ্যেই কলেজ চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়৷ মারপিটে দুই ছাত্র সংগঠনেরই কয়েকজন আহত হয়৷
এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সন্ধ্যায় বিজেপি রাজ্য মহিলা মোর্চার নেত্রী কল্যাণী রায়ের নেতৃত্বে বিদ্যার্থী পরিষদের কর্মী সমর্থকরা মিছিল করে তেলিয়ামুড়া থানায় যায়৷ কলেজ চত্বরে হামলা হুজ্জুতি এবং মারধরের ঘটনার বিবরণ দিয়ে এসএফআইয়ের কয়েকজন কর্মীর নামধাম জানিয়ে একটি মামলা করা হয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে৷ পরে বিদ্যার্থী পরিষদের তরফ থেকে ঐ এলাকায় রাস্তা অবরোধ করা হয়৷ প্রায় দুই ঘন্টা চলে অবরোধ৷ এমন সময়ই থানার অনুমতি নিয়ে এসএফআই এর তরফ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়৷ মিছিলটি থানা চত্বরে আসতেই সেখানে অবরোধ আন্দোলনে থাকা বিদ্যার্থী পরিষদের কর্মীদের উদ্দেশ্যে প্ররোচনামূলক উক্তি করে এসএফআইয়ের মিছিলে অংশগ্রহণকারী কর্মী সমর্থকরা৷ তাতে ক্ষিপ্ত হয়ে উঠে বিদ্যার্থী পরিষদের কর্মীরা৷ এখানেও শুরু হয় মারধর৷ দুই পক্ষের মধ্যে ইট পাটকেল ছঁুড়া৷ ইটবৃষ্টিতে গুরুতর জখম হয়েছেন তেলিয়ামুড়া থানায় কর্মরত মহিলা কনস্টেবল রাখী দেবনাথ এবং অপর এক কনস্টেবল৷ আহত হয় দুই ছাত্র সংগঠনের বেশ কয়েকজন নেতা কর্মী৷ আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
পরিস্থিতি উত্তেজনাকর হয়ে উঠায় খোয়াই জেলার পুলিশ সুপার নগেন্দ্র দেববর্মা, অতিরিক্ত পুলিশ সুপার রণবীর দেববর্মা, ডিসিএম সহ প্রশাসনের পদস্থ আধিকারীকরা ঘটনাস্থলে ছুটে যান৷ মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী৷ রাতেও ঐ এলাকার পরিস্থিতি থমথমে বলে জানা গিয়েছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top