News Flash

  • Home
  • Uncategorized
  • গামাইছড়ায় যুবতীকে ধর্ষণ শেষে হত্যার তদন্তে আটক দুই প্রেমিক
Image

গামাইছড়ায় যুবতীকে ধর্ষণ শেষে হত্যার তদন্তে আটক দুই প্রেমিক

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৯ জুন৷৷ মেলাঘর থানাধীন গামাইছড়া এলাকার এক তরুনীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সিপাহীজলার জেলার পুলিশ আধিকারিক সুদিপ্ত দাস বিশালগড় থানা ও মধুপুর থানার পুলিশকে নিয়ে মধুপুর থানাধীন বেলতলী ও দক্ষিন কেনানিয়া এলাকা থেকে সন্দেহ ভাবে দুই যুবকে আটক করেছে৷ দুই যুবকের নাম জয়ন্ত দেববর্মা (২০) এবং রনজিৎ দেববর্মা (১৯)৷ জানা যায়, বৃহস্পতিবার রাত্র প্রায় এগারটা নাগাদ গোপন খবরের সূত্রে নিজ বাড়ী থেকে দুই যুবককে গ্রেপ্তার করা হয়৷ গামাইছড়ার এলাকার তরুনীর সাথে দুই যুবকেরই প্রণয়ের সম্পর্ক ছিল এবং মোবাইল ফোনে তরুনীর সাথে দীর্ঘ দিন ধরে সেই প্রেম চলছিল বলে জানা যায়৷  এমনকি গামাইছড়া এলাকাতে সেই তরুনীর সাথে দেখা করত৷ গত বৃহস্পতিবারে যখন তরুনীর মৃতদেহ উদ্ধার করা হয়৷ তখন পুলিশ তদন্ত করে ঐ দুই যুবকের মোবাইল ফোনের নম্বর পাওয়া যায়৷ বৃহস্পতিবার রাতে  দুই যুবককে গ্রেপ্তার করে নিয়ে যায় জেলার পুলিশ আধিকারিক৷ তরুনীকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে জানা যায়৷ সেই বিষয়টি তদন্তের জন্য দুই যুবককে আটক করে পুলিশ ও তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা যায়৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top