লন্ডন, ৫ জুন(হি.স.) : ব্রিটেনেই আছেন ঋণখেলাপির মামলায় ভারত থেকে পালিয়ে যাওয়া বিজয় মালিয়া | রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির ছিলেন বিজয় মালিয়া| গতকাল এজবাস্টনে ভারত-পাকিস্তান ম্যাচে ভিআইপি বক্সে দেখা গেল এই শিল্পপতিকে| খেলা দেখার মাঝে প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকরের সঙ্গেও দেখা যায় তাঁকে| সেই ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে| তাঁর বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকার ঋণখেলাপির অভিযোগ রয়েছে| এবিষয়ে মামলা চলাকালে গত বছরের মার্চ মাসে ভারত থেকে ব্রিটেনে পালিয়ে যান বিজয় মালিয়া| চলতি বছরের ১৮ এপ্রিল স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ তাঁকে গ্রেফতার করে| কিন্তু কয়েকঘণটার মধ্যে জামিন পেয়ে যান তিনি| এরপরই জল্পনা ছড়িয়েছিল, ব্রিটেন ছেড়ে অন্য দেশে চলে যেতে পারেন মালিয়া | কিন্তু, তিনি যে এখনও লন্ডনেই আছেন তা প্রমাণ হল গতকাল | তাঁকে দেশে ফিরিয়ে আনতে ব্রিটেনের সঙ্গে আলোচনা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার|

লন্ডনেই আছেন বিজয় মালিয়া
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















