News Flash

  • Home
  • Uncategorized
  • চিকিত্সার নামে ব্যবসা কোনওভাবেই বরদাস্ত করবে সরকার, জানালেন মুখ্যমন্ত্রী
Image

চিকিত্সার নামে ব্যবসা কোনওভাবেই বরদাস্ত করবে সরকার, জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : নাম না করে বেসরকারি হাসপাতাল অ্যাপেলোকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| সোমবার নিউটাউনে একটি বেসরকারি হাসপাতালের অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, হাসপাতাল কসাইখানা নয়, হাসপাতাল ব্যবসার জায়গাও নয়| মুখ্যমন্ত্রী একথা মনে করিয়ে বলেন, সব হাসপাতাল সমান নয়, সব হাসপাতাল সেবার নামে ব্যবসা করে না| কিন্তু কিছু কিছু হাসপাতাল কর্তৃপক্ষের জন্য স্বাস্থ্য দফতরের বদনাম হচ্ছে| তিনি হাসপাতালের নামে ব্যবসা কোনওভাবেই বরদাস্ত করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন| রাজ্য সরকারের তরফে অভিযোগগুলো তুলে নার্সিংহোমের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বলেন, অসুখ দেখিয়ে ভয় দেখানো হচ্ছে| পা থেকে মাথা পর‌্যন্ত পরীক্ষা করা হচ্ছে| টাকা লুঠ করার এইসব পন্থা বন্ধ করতে হবে| সবকিছু যেন লাগামছাড়া না হয়| রোগীর মৃতু্যর পর রোগীর পরিবারের ধৈর্য্যের বাঁধ ভেঙে যায়| তাঁরা ভুল করে ফেলেন| আমাদেরও নিশ্চয় কোথাও কোথাও ভুল হয়| তা বলে হাসপাতাল কর্তৃপক্ষ কেন অমানবিক হবে| কেন ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট বন্ধক রাখার ঘটনা ঘটবে হাসপাতালে? মানুষের জীবন নিয়ে ব্যবসা করা যাবে না, নার্সিংহোম কর্তাদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী|
তিনি আরও বলেন, হাসপাতাল তো প্রোমোটিং বিজনেস নয়, যা থেকে আমি ফ্ল্যাট তৈরি করব| যা হয়েছে , এবার নতুন করে শুরু করুন| কলকাতা থেকে জেলা সবাইকে এই কথা বলছি| এফডি সার্টিফিকেট বা দলিল চাইবেন না| এইটুকু সীমা রাখুন, তাহলে সরকার আপনাদের পূর্ণ সহযোগিতা করবে| তা না হলে সরকার রেওয়াত করতে দু’বার ভাববে না| এর পাশাপাশি তিনি শিশুপাচারকেও বরদাস্ত করা হবে না বলে হুশিয়ারি দিয়েছেন|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top