News Flash

  • Home
  • Uncategorized
  • তামিলনাড়ুর উপকূলে নৌকাডুবি, মৃত ৯ পর‌্যটক, কানপুরে স্কুলবাস উলটে জখম ২০ শিশু পড়ুয়া
Image

তামিলনাড়ুর উপকূলে নৌকাডুবি, মৃত ৯ পর‌্যটক, কানপুরে স্কুলবাস উলটে জখম ২০ শিশু পড়ুয়া

তুতিকোরিন/কানপুর, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): তামিলনাড়ুর তুতিকোরিন উপকূলে বঙ্গোপসাগরে নৌকাডুবির ঘটনায় মৃতু্য হল ৯ জন পর‌্যটকের| এখনও পর‌্যন্ত ১৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে| তাঁদের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে| জেলা কালেক্টর এম রবি কুমার জানিয়েছেন, নৌকাডুবির ঘটনাটি ঘটেছে তুতিকোরিনের মানাপড় এলাকায়| ঠিক কী কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনও জানা যায়নি| প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, অতিরিক্ত যাত্রী তোলার কারণেই নৌকাডুবির ঘটনাটি ঘটেছে|

জেলা কালেক্টর এম রবি কুমার জানিয়েছেন, তিরুচেন্দুরের তিনটি পরিবার বেড়াতে এসেছিল| তাঁরাই মাছধরার নৌকা নিয়ে বঙ্গোপসাগরে গিয়েছিলেন| নৌকাডুবির ঘটনায় ৯ জন পর‌্যটকের মৃতু্য হয়েছে| এখনও পর‌্যন্ত ১৭ জনকে উদ্ধার করে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে|

দুর্ঘটনার কবলে পড়ল উত্তরপ্রদেশের একটি স্কুলবাস| কানপুরের রুসলাবাদের কাছে দুর্ঘটনায় পড়ে ২০ জন শিশু জখম হয়েছে বলে স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে| প্রত্যক্ষদর্শীদের মতে, বাসটি দ্রুতগতিতে আসছিল| হঠাত্ কুর্সি খেড়া গ্রামের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়| তখন বাসে ৪০ জন শিশু ছিল| আহত হয়েছে ২০ জন শিশু| স্থানীয় বাসিন্দারাই আহতদের উদ্ধার করে| বাসের কাচ ভেঙে আহত স্কুল পড়ুয়াদের হাসপাতালে ভর্তি করা হয়েছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top