News Flash

  • Home
  • Uncategorized
  • কেরলে পদ্মনাভস্বামী মন্দির সংলগ্ন গোডাউনে অগ্নিকাণ্ড, জখম দু’জন
Image

কেরলে পদ্মনাভস্বামী মন্দির সংলগ্ন গোডাউনে অগ্নিকাণ্ড, জখম দু’জন

তিরুভনন্তপুরম, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : কেরলের ভয়াবহ অগ্নিকাণ্ড। রবিবার ভোরে কেরলের পদ্মনাভস্বামী মন্দিরের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ডের  ঘটনায় দু’জন মারাত্মকভাবে জখম হয়েছেন। ঘটনাটি প্রথম লক্ষ্য করা যায় মন্দিরের সিসিটিভিতে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন ।   মন্দির সংলগ্ন গোডাউনের কাগজপত্র থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের।ভয়াবহ অগ্নিকাণ্ডে গোডাউন এবং পোস্ট অফিসটির ক্ষতি হয়েছে ভালই।

জানা গেছে রবিবার ভোর সাড়ে তিনটে নাগাদ  ঘটনাটি প্রথম লক্ষ্য করা যায় মন্দিরের সিসিটিভিতে। তৎক্ষণাৎ দমকল বাহিনীকে দেওয়া হয় খবর। দমকলের চারটি ইঞ্জিন আনা হয়। তারা ঘটনাস্থলে এসে আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়ে। আগুন লাগার খবর পাওয়ামাত্র অনেকেই ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন। তাদের মধ্যে দু’জন আহত হয়েছেন।

পোস্ট অফিসের গোডাউন প্রায় পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই গোডাউনেই রাখা থাকত যাবতীয় চিঠিপত্র। গোডাউন থেকেই আগুন ছড়িয়ে পড়ে পোস্ট অফিসে।  কী কারণে আগুন লাগল তা পরিস্কার নয়। তবে অনেকেই মনে করছেন গোডাউনে এত পুরনো কাগজপত্র পড়ে থাকত, যে সেখান থেকেই কোনোভাবে আগুন লেগে গিয়েছে। ঘটনার তদন্ত শুরু  করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে মাত্র ৫০ মিটার দূরেই রয়েছে পদ্মনাভস্বামী মন্দির। মন্দিরের ক্ষতি না হলেও একটি অস্থায়ী ভবন পুড়ে ছাই হয়ে গিয়েছে। গোটা এলাকায় কড়া নিরাপত্তা রয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top