News Flash

  • Home
  • Uncategorized
  • অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে লজ্জাজনক হার ভারতের
Image

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে লজ্জাজনক হার ভারতের

পুণে, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টেই ৩৩৩ রানে হেরে গেল ভারত| ৪৪১ রানের টার্গেট তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র ১০৭ রানে অলআউট হয়ে গেল বিরাট কোহলির দল| প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও ৬ উইকেট নিয়ে ম্যাচের নায়ক অস্ট্রেলিয়ার বাঁ হাতি স্পিনার স্টিভ ওকিফি| তাঁর বলের কোনও হদিশই পেলেন না ভারতীয় ব্যাটসম্যানরা| ফলে টানা ১৯ ম্যাচ অপরাজিত থাকার পর এবার হারের মুখ দেখতে হল ভারতীয় দলকে| ২০০৪ সালের পর এই প্রথম ঘরের মাঠে টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হারতে হল টিম ইন্ডিয়াকে|

এই ম্যাচে দু ইনিংসেই ব্যাটিং ব্যর্থতার ফলে হারতে হল ভারতকে| প্রথম ইনিংসে মাত্র ১১ রানে শেষ সাত উইকেট হারিয়েছিল ভারত| দ্বিতীয় ইনিংসে অবশ্য সেরকম কিছু হয়নি| নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকেন বিরাটরা| মাত্র আড়াই দিনেই শেষ হয়ে গেল ম্যাচ|

এর আগে অধিনায়ক স্টিভ স্মিথের শতরানের দৌলতে ভারতের সামনে পুণে টেস্টে ৪৪১ রানের টার্গেট খাড়া করে অস্ট্রেলিয়া| শনিবার ম্যাচের তৃতীয় দিন মধ্যাহ্নভোজনের মধ্যেই অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের যবনিকা পতন হয় ২৮৫ রানে| ২০২ বলে ১১টি চারে সাজানো ১০৯ রানের ইনিংস খেলে স্মিথ নিজের টেস্ট কেরিয়ারের ১৮তম শতরানই শুধু করেননি, ভারতের সামনে পুণের ভঙ্গুর উইকেটে এক কঠিন চ্যালেঞ্জও ছুঁড়ে দেন| একদিকে মারাত্মক টার্ন, আবার তার সঙ্গে আচমকা বাউন্সও পুণের এই উইকেটে চতুর্থ ইনিংসে ব্যাট করা দুঃসাধ্য হয়ে উঠতে চলেছে বিরাট বাহিনীর সামনে|

গতকালের ৪ উইকেটে ১৪৩ রান নিয়ে এদিন তৃতীয় দিনের খেলা শুরু করে বেশিদূর এগতে পারেনি ক্যাঙ্গারু-বাহিনী| প্রথম সেশনের ৪১ ওভারে ১৪২ রান তুলেই তাদের বাকি সকলে আউট হয়ে যায়| প্রথম  ইনিংসের লিডের দৌলতে তারা এগিয়ে থাকে ৪৪০ রানে| ২৪৬ রানের মাথায় স্মিথ ফিরে গেলেও প্রথম ইনিংসের মতো আগ্রাসী মেজাজে খেলতে থাকেন মিশেল স্টার্ক| তবে ৩১ বলে ৩০ রানেই থেমে যান তিনি| ৩টি ছক্কা, ২টি বাউন্ডারি মারেন তিনি| স্টার্ক বোলার হয়েও দু’ইনিংসেই যেভাবে ব্যাট করলেন, ভারতের প্রতিষ্ঠিত ব্যাটসম্যানরাও সেভাবে ব্যাট করতে পারেননি| তার ফলেই লজ্জাজনকভাবে হেরে সিরিজে পিছিয়ে পড়তে হল বিরাটের টিম ইন্ডিয়াকে|

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top