News Flash

  • Home
  • Uncategorized
  • রেশনের জন্য চাষীদের কাছ থেকে চাল কিনতে খাদ্য ও কৃষি দপ্তরের মধ্যে টানাপোড়েন
Image

রেশনের জন্য চাষীদের কাছ থেকে চাল কিনতে খাদ্য ও কৃষি দপ্তরের মধ্যে টানাপোড়েন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি৷৷ চাল নিয়ে দুই দপ্তরের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে৷ রাজ্যের চাষীদের কাছ থেকে দশ হাজার মেট্রিক টন চাল ক্রয় করে গণবন্টন ব্যবস্থা তথা রেশনে সরবরাহ করার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ কিন্তু চাল ক্রয় করার দায়িত্ব নিয়েই কৃষি ও খাদ্য দপ্তরের মধ্যে টানাটানি শুরু হয়েছে৷ খাদ্য দপ্তরের বক্তব্য, কৃষকদের কাছ থেকে চাল ক্রয়ের দায়িত্ব কৃষি দপ্তরের৷ কিন্তু, কৃষি দপ্তর বলছে যেহেতু গণবন্টন ব্যবস্থার দায়িত্বে রয়েছে খাদ্য দপ্তর তাই তারাই কৃষকদের কাছ থেকে চাল কিনবে৷ ফলে, দুই দপ্তরের মধ্যে টানাপোড়েনে আসল উদ্দেশ্য বাস্তবায়িত হওয়ার ক্ষেত্রে সংশয় দেখা দিয়েছে৷ সূত্রের খবর, সম্প্রতি কেন্দ্র থেকে আধিকারিকরা এসে এফসিআই আধিকারিকদের নিয়ে রাজ্য সরকারের সাথে বৈঠক করেছে৷ ঐ বৈঠকে চাল ক্রয়ের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ কিন্তু কোন দপ্তর কৃষকদের কাছ থেকে চাল ক্রয় করবে তা ঐ বৈঠকে স্থির হয়নি৷ কেন্দ্রীয় আধিকারিকদের বক্তব্য, চাল ক্রয় করার দায়িত্ব কোন দপ্তর নেবে সেটা রাজ্য সরকারের এক্তিয়ার ভুক্ত৷ এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কোন হস্তক্ষেপ করবে না৷

দীর্ঘদিন ধরেই ত্রিপুরা সরকারের তরফ থেকে কেন্দ্রের কাছে এই প্রস্তাব দেওয়া হচ্ছিল যাতে রাজ্যের চাষীদের কাছ থেকে চাল ক্রয় করে রেশনে সরবরাহ করা হয়৷ গত ১৮ জানুয়ারি নয়াদিল্লীতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারকে এই বিষয়ে সম্মতি দিয়েছেন কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রী রাম বিলাস পাশোয়ান৷ সেই সঙ্গে মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, কৃষকদের কাছ থেকে যে চাল ক্রয় করবে রাজ্য সরকার তার মূল্য কেন্দ্রীয় সরকার মিটিয়ে দেবে৷

ঐদিন সাক্ষাৎকালে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীর কাছে রাজ্যের চাষীদের কাছ থেকে চাল ক্রয় করার বিষয়ে সম্মতি প্রদানের দাবী জানিয়েছিলেন৷ মুখ্যমন্ত্রীর ঐ দাবীতে পত্রপাঠ সম্মতি দিয়েছিলেন কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রী৷ পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রকের আধিকারীকদের নির্দেশ দিয়েছিলেন এই বিষয়ে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য৷ এরই সাথে তিনি মুখ্যমন্ত্রীকে বলেছিলেন রাজ্যে ধান ভাঙার মিলের সংখ্যা বাড়ানোর জন্য৷ কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেছিলেন আগামী এপ্রিল থেকে রাজ্যে গম সরবরাহ করা হবে৷ রাজ্যে বর্তমানে তিন লক্ষ মেট্রিক টন খাদ্যশষ্যের প্রয়োজন জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী৷ এফসিআই এই খাদ্যশষ্য সরবরাহ করছে রাজ্যকে৷

কিন্তু এখন দুই দপ্তরের মধ্যে যে জটিলতার সৃষ্টি হয়েছে তার সমাধান না হওয়া পর্যন্ত কৃষকদের কাছ থেকে চাল কেনা শুরু হচ্ছে না৷ খাদ্য দপ্তরের জনৈক আধিকারিক জানিয়েছেন, কৃষক সংশ্লিষ্ট সমস্ত বিষয় কৃষি দপ্তরের এক্তিয়ারভুক্ত৷ ফলে, কৃষকদের কাছ থেকে সরাসরি ক্রয় করার ক্ষেত্রে জটিলতা রয়েছে৷ এদিকে, কৃষি দপ্তরের বক্তব্য, কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট সমস্ত বিষয় কৃষি দপ্তরের এক্তিয়ারভুক্ত হলেও ক্রয় সংক্রান্ত বিষয়াবলি দপ্তরের হাতে নেই৷ ফলে, দুই দপ্তরের মধ্যে জটিলতার অবসানে রাজ্য প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষ ভীষণ চিন্তায় পড়েছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top