News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গণতন্ত্রকে লুণ্ঠন করা হচ্ছে: জিতেন্দ্র চৌধুরী
Image

গণতন্ত্রকে লুণ্ঠন করা হচ্ছে: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরায় মানুষের গণতান্ত্রিক অধিকার ক্রমশ সংকুচিত করা হচ্ছে। একইসঙ্গে কৃষক, কৃষিশ্রমিক, যুবসমাজসহ সমাজের বিভিন্ন অংশের মানুষ ক্রমবর্ধমান সমস্যার মুখোমুখি হচ্ছেন। আজ আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে সর্বভারতীয় কৃষক সভার তিনদিনের রাজ্য সম্মেলন উপলক্ষে আয়োজিত জনসভায় বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন, জনসভায় মানুষ যাতে অংশ নিতে না পারেন, তার জন্য বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। কোথাও কোথাও যানবাহন আটকে দেওয়া হয়েছে এবং সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করার হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

তবে এসব বাধা সত্ত্বেও জনসভায় যোগ দেওয়া কৃষক, জুমিয়া চাষি, কৃষিশ্রমিক, মহিলা এবং সাধারণ মানুষকে ধন্যবাদ জানান বিরোধী দলনেতা। তিনি বলেন, প্রায় সাড়ে পাঁচ বছর পর ‘অস্বাভাবিক পরিস্থিতির’ মধ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তাঁর অভিযোগ, এই সময়ে রাজ্যের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিও দুর্বল হয়ে পড়েছে।

জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ, ত্রিপুরায় গণতন্ত্রকে লুণ্ঠন করা হচ্ছে এবং সংবিধানকে অকার্যকর করে দেওয়া হচ্ছে। বিজেপি সরকার ত্রিপুরাকে নিজেদের রাজনৈতিক কর্মসূচির ‘ল্যাবরেটরি’ হিসেবে ব্যবহার করছে বলেও তিনি অভিযোগ করেন।

সম্প্রতি রাজ্যের পুলিশ মহাপরিচালক-এর মৃত্যুর প্রসঙ্গও জনসভায় তোলেন তিনি। তাঁর প্রশ্ন, রাজ্যের শীর্ষ পুলিশ আধিকারিকই যদি নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষ কীভাবে নিজেদের নিরাপদ মনে করবেন? এই ঘটনায় আরও স্বচ্ছতা ও জবাবদিহির দাবি জানান তিনি।

কর্মসংস্থানের প্রসঙ্গে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের উল্লেখ করা পরিসংখ্যান তুলে ধরে জিতেন্দ্র চৌধুরী দাবি করেন, প্রায় ২২ হাজার নিয়মিত নিয়োগের পাশাপাশি আরও প্রায় ২৬ হাজার পদে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হয়েছে। তাঁর প্রশ্ন, “প্রশাসনে যদি ৪৮ হাজার নতুন কর্মী যুক্ত হয়ে থাকেন, তাহলে স্কুল, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র এবং সরকারি দফতরগুলি এখনও কেন কর্মীশূন্য?

আউটসোর্সিংয়ের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ তোলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক। তাঁর অভিযোগ, শাসকদলের ঘনিষ্ঠ বিভিন্ন মহল কমিশনের মাধ্যমে সুবিধা পাচ্ছে। আরডি এবং কৃষি-সহ বিভিন্ন দফতরের পরিস্থিতিকে তিনি ‘মাফিয়া রাজ’ ও ‘কমিশন রাজ’ বলে আখ্যা দেন।

রাজ্যের সড়ক যোগাযোগের বেহাল দশা নিয়েও সরব হন জিতেন্দ্র চৌধুরী। বিশেষ করে আগরতলা থেকে তেলিয়ামুড়া হয়ে ধর্মনগর এবং খোয়াই, কমলপুর ও কৈলাশহর হয়ে ধর্মনগরের সঙ্গে সংযোগকারী রাস্তাগুলির অবস্থা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

শেষে কৃষক, শ্রমিক, যুবসমাজ এবং গণতান্ত্রিক শক্তিগুলিকে ঐক্যবদ্ধ হয়ে সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান রক্ষার আন্দোলন আরও শক্তিশালী করার আহ্বান জানান বিরোধী দলনেতা।

Releated Posts

ভিসি নির্বাচনে বাম ঐক্যেই ভরসা সিপিআই(এম)-এর, কংগ্রেসের সঙ্গে জোট নাকচ : জিতেন্দ্র

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের…

ByByTaniya Chakraborty Sep 1, 2026

ত্রিপুরায় প্রশাসনিক স্তরে বড় রদবদল, একাধিক আইএএস ও টিসিএস আধিকারিকের দায়িত্বে পরিবর্তন

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরা সরকারের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করা হয়েছে। একাধিক আইএএস ও টিসিএস আধিকারিকের দায়িত্বে পরিবর্তন…

ByByTaniya Chakraborty Sep 1, 2026

শহরে একই ঘরে যুগলের পচন ধরা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১ সেপ্টেম্বর: শহরের উত্তর বনমালীপুর ভগবান ঠাকুর চৌমুহনী সংলগ্ন এলাকায় একই ঘর থেকে এক প্রেমিক যুগলের পচন…

ByByReshmi Debnath Sep 1, 2026

সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর প্রথমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে বিপ্লব দেব, নেতৃত্বের সঙ্গে বৈঠক

আগরতলা, ৩১ আগস্ট: বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো প্রদেশ বিজেপি কার্যালয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে…

ByByReshmi Debnath Aug 31, 2026

মহিলাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য পুলিশ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট: গত তিনটি অর্থবছরে রাজ্যের বিভিন্ন পুলিশ স্টেশনে মোট ৭টি মহিলা হেল্প ডেস্ক চালু…

ByByReshmi Debnath Aug 31, 2026

ত্রিপুরায় ২৮ সেপ্টেম্বর টিটিএএডিসির ভিলেজ কমিটি নির্বাচন, গণনা ৫ অক্টোবর

আগরতলা, ৩১ আগস্ট: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ২৮ সেপ্টেম্বর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল-এর অধীন…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

প্রাক্তন ডিজিপির ‘সুইসাইড নোট’ লোপাটের অভিযোগ, তথ্য গোপনের অপরাধে মুখ্যমন্ত্রীকে বহিষ্কারের দাবি সুদীপ রায় বর্মনের

আগরতলা, ৩১ আগস্ট: প্রাক্তন ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে রাজ্য রাজনীতিতে ফের চাঞ্চল্য তৈরি হয়েছে। এবার ডিজিপির…

ByByReshmi Debnath Aug 31, 2026

ট্রাফিক আইন লঙ্ঘনে বাড়ছে জরিমানা, তিন বছরে আয় ৫২ কোটি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় গত তিন অর্থবছরে ত্রিপুরা সরকার মোট ৫২ কোটি ৪ লাখ ৭১…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

বাংলাদেশে পাচারের আগেই মতিনগরে উদ্ধার ৭৭৭ কেজি গাঁজা, কালোবাজারি মূল্য প্রায় ১৫ কোটি টাকা

আগরতলা, ৩১ আগস্ট: বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুত করে রাখা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল নিরাপত্তা বাহিনী। সোনামুড়া থানার…

ByByReshmi Debnath Aug 31, 2026

Leave a Reply

Scroll to Top