News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলাদেশে পাচারের আগেই মতিনগরে উদ্ধার ৭৭৭ কেজি গাঁজা, কালোবাজারি মূল্য প্রায় ১৫ কোটি টাকা
Image

বাংলাদেশে পাচারের আগেই মতিনগরে উদ্ধার ৭৭৭ কেজি গাঁজা, কালোবাজারি মূল্য প্রায় ১৫ কোটি টাকা

আগরতলা, ৩১ আগস্ট: বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুত করে রাখা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল নিরাপত্তা বাহিনী। সোনামুড়া থানার পুলিশ, ৮১ নম্বর ব্যাটালিয়ন বিএসএফ এবং ১১ নম্বর ব্যাটালিয়ন টিএসআর-এর যৌথ অভিযানে মতিনগর উত্তরপাড়া এলাকা থেকে মোট ৭৭৭ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীররাতে মতিনগর উত্তরপাড়া এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে একটি নির্দিষ্ট স্থান থেকে একাধিক ড্রামের মধ্যে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা হয়। মোট ২৯ টি ড্রাম উদ্ধার করা হয় এদিন। পরে সেগুলির ওজন করা হলে মোট পরিমাণ দাঁড়ায় ৭৭৭ কেজি ৬০০ গ্রাম।

নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ১৫ কোটি ৫ লাখ টাকা। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, বিপুল পরিমাণ গাঁজা বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই ওই এলাকায় মজুত করে রাখা হয়েছিল।

অভিযানের পর উদ্ধার হওয়া সমস্ত গাঁজা আইন অনুযায়ী বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি এই বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্যের সঙ্গে কারা জড়িত এবং পাচারচক্রের মূল হোতাদের সন্ধানে তদন্ত শুরু হয়েছে।
নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া গাঁজার উৎস, মজুতের সঙ্গে যুক্ত ব্যক্তি এবং সম্ভাব্য পাচারকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তদন্তে কারও সংশ্লিষ্টতা প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ সীমান্তবর্তী সোনামুড়া মহকুমায় মাদক পাচার রুখতে নিরাপত্তা বাহিনীর এই অভিযানকে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

Leave a Reply

Scroll to Top