News Flash

  • Home
  • Uncategorized
  • শ্মশান খুলে রেখেছেন আপনারা, অ্যাপোলো কর্তৃপক্ষকে ধমক মদন মিত্রর
Image

শ্মশান খুলে রেখেছেন আপনারা, অ্যাপোলো কর্তৃপক্ষকে ধমক মদন মিত্রর

কলকাতা, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): হাসপাতাল নয়, শ্মশান খুলে রেখেছেন আপনারা| ফোনে অ্যাপোলো কর্তৃপক্ষকে ‘ধমক’ দিলেন প্রাক্তন মন্ত্রী মদন মিত্র| শুক্রবার সংবাদ মাধ্যমের সামনেই অ্যাপোলো কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দেন মদন মিত্র| ফোনে মদন মিত্র বলেছেন, ‘হাসপাতাল চালানোর নামে শ্মশান খুলে রেখেছেন আপনারা| আপনাদের সিইও বারবার হাসপাতাল বন্ধ করে দেওয়ার হুমকি দেন| ওনাকে বলুন, শ্মশান খুলে রাখার থেকে অন্য কোথাও চলে যান আপনারা| এর থেকে আমাদের কেওড়াতলা শ্মশান ভাল|’
চলতি মাসের ১৬ তারিখ হাওড়ার বাল্টিকুরিতে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন ডানকুনির বাসিন্দা সঞ্জয় রায় (৩০) নামে এক যুবক| গুরুতর আহত অবস্থায় সঞ্জয়কে ভর্তি করা হয় অ্যাপোলো হাসপাতালে| অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, বিল মেটাতে না পারায় ওই রোগীর পরিবারের থেকে ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট আটকে রেখে তবে যুবককে ছাড়ে হাসপাতাল| ফলে ওই যুবককে এসএসকেএম হাসপাতালে ভর্তি করতে দেরি হয় যায় বলে অভিযোগ| শুক্রবার ভোররাতেই ওই যুবকের মৃতু্য হয়| ঘটনার পরেই এসএসকেএম হাসপাতালে মৃত যুবকের পরিবারের ক্ষোভ বাড়তে থাকে| ঘটনাস্থলে হাজির হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র| ফোনে অ্যাপোলো হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে ‘ধমক’ দেন মদন মিত্র| কিছুক্ষণের মধ্যেই অ্যাপোলো হাসপাতালের সিইও মদন মিত্রকে ফোন করে জানান, ওই রোগীর পরিবারকে গোটা টাকাটাই ফেরত দেওয়া হবে| সিইও-র এই আশ্বাসের প্রেক্ষিতে মদন বলেছেন, ‘টাকা ফেরত দিলেই পাপ ধুয়ে ফেলা যায় না|’

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top