News Flash

  • Home
  • Uncategorized
  • বিক্ষিপ্ত ঘটনার মধ্যে শেষ হল উত্তর প্রদেশের চতুর্থ দফার নির্বাচন, ভোটের হার ৬০.৩৭ শতাংশ
Image

বিক্ষিপ্ত ঘটনার মধ্যে শেষ হল উত্তর প্রদেশের চতুর্থ দফার নির্বাচন, ভোটের হার ৬০.৩৭ শতাংশ

লখনউ, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): বিক্ষিপ্ত ঘটনার মধ্যে শেষ হল উত্তর প্রদেশে চতুর্থ দফার ভোট| বৃহস্পতিবার চতুর্থ দফার ৫৩টি বিধানসভা আসনে বিকেল পাঁচটা পর‌্যন্ত গড়ে ৬০.৩৭ শতাংশ হারে ভোট পড়েছে | চতুর্থ দফায় সবচেয়ে বেশি ভোট পড়েছে ললিতপুর বিধানসভা কেন্দ্রে| সেখানে ভোটের হার ৭১.৪৪ শতাংশ | অন্যদিকে সবচেয়ে কম ভোট পড়েছে এলাহাবাদে| যেখানে ভোটের হার ৫৪.৪৮ শতাংশ| এদিন নির্বাচন শেষে এই তথ্য দিয়েছেন রাজ্যের মুখ্যনির্বাচন আধিকারীক টি বেঙ্কটেশ|
এই দফায় ভাগ্য নির্ধারণ হেয়ছে মোট ৬৮০ জন প্রার্থীর| নির্বাচন কমিশন সূত্রের খবর, ৫৩ টি বিধানসভা কেন্দ্রে মোট ১ কোটি ৮৪ লাখ ৮২ হাজার ১৬৬ জন ভোটার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করেন| যার মধ্যে পুরুষ ভোটার ছিলেন ১ কোটি ৩১ হাজার ৯৩ জন| মহিলা ভোটারের সংখ্যা ৮৪ লাখ ৫০ হাজার ৩৯ জন| তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১ হাজার ৩৪ জন| এদিনের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির মধ্যে রয়েছে প্রতাপগড়, কওশাম্বি, এলাহাবাদ, জালাউন, ঝাঁসি, ললিতপুর, মাহোবা, চিত্রকূট এবং ফতেহপুর|
উত্তর প্রদেশের সাত দফার নির্বাচনের আগের তিন দফায় তেমন কোনও উত্তপ্ত পরিস্থিতি তৈরি না হলেও চতুর্থ দফার নির্বাচন শান্তি পূর্ণ বলা গেল না| এদিন গুলিবিদ্ধ হলেন সমাজবাদী পার্টি (সপা)-র প্রার্থী সিদ্ধগোপাল সাহুর ছেলে| সঙ্কটজনক অবস্থায় সপা প্রার্থীর ছেলেকে কানপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে| এই ঘটনায় অভিযোগের তির বহুজন সমাজ পার্টি-র প্রার্থী আরিদারমান সিং-এর ছেলের দিকে|
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে কড়া নিরাপত্তার মধ্যে উত্তর প্রদেশের ১২টি জেলার ৫৩টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয় | সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট শুরু হলেও বেলা বাড়তেই বিক্ষিপ্ত উত্তেজনাকর পরিস্থির তৈরি হয় একাধিক বিধানসভা কেন্দ্র| তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ভোট দানের হারও | এদিন দুপুর ১টা পর‌্যন্ত ভোট পড়ে ৩৯ শতাংশ| বিকেল চারটেতে তা পৌঁছয় ৫৫ শতাংশে| দিনের শেষে ভোট দানের হার পৌঁছয় ৬০.৩৭ শতাংশে| এদিন সবচেয়ে বেশি ভোট পড়েছে ললিতপুর বিধানসভা কেন্দ্রে| সেখানে ভোটের হার ৭১.৪৪ শতাংশ | অন্যদিকে সবচেয়ে কম ভোট পড়েছে এলাহাবাদে| যেখানে ভোটের হার ৫৪.৪৮ শতাংশ|
চতুর্থ দফায় ভাগ্য নির্ধারিত হয়েছে কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারির মেয়ে আরাধনা মিশ্রর| তিনি রামপুর খাস বিধানসভা থেকে লড়ছেন| এছাড়া বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিংয়ের ভোটের ভবিষ্যতও এদিন ইভিএম- বন্দি হয়েছে এদিন| এই বিজেপি নেতা লড়ছেন এলাহাবাদ পশ্চিম বিধানসভা থেকে| উত্তর প্রদেশে মোট সাত দফার নির্বাচনের মধ্যে এই দিনটা কাটলে আরও তিন দফা নির্বাচন বাকি থাকছে| উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ ১১ মার্চ|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top