News Flash

  • Home
  • Uncategorized
  • রাতভর বৃষ্টি শ্রীনগরে, পুনরায় ভূমিধসে বন্ধ উপত্যকার জাতীয় সড়ক
Image

রাতভর বৃষ্টি শ্রীনগরে, পুনরায় ভূমিধসে বন্ধ উপত্যকার জাতীয় সড়ক

শ্রীনগর, ২০ ফেব্রুয়ারি (হি.স.): ভূমিধসের কারণে পুনরায় বন্ধ হয়ে গেল শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক| ফলস্বরূপ উপত্যকার সঙ্গে গোটা দেশের সংযোগকারী সড়কে দাঁড়িয়ে পড়ল অসংখ্য যানবাহন| প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাতভর একনাগাড়ে বৃষ্টির কারণেই ৩০০ কিলোমিটার বিস্তৃত জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় ধস নামে| যুদ্ধকালীন তত্পরতায় চলছে রাস্তা পরিষ্কারের কাজ|
আবহাওয়া দফতরের এক মুখপাত্র জানিয়েছেন, উপত্যকার বিভিন্ন জায়গায়, বিশেষ করে গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে রাতভর বৃষ্টিপাত হয়েছে| বৃষ্টিপাতের পরেও গুলমার্গ ছাড়া উপত্যকার বিভিন্ন জায়গায় তাপমাত্রা অবশ্য হিমাঙ্কের উপরেই রয়েছে|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top