News Flash

  • Home
  • Uncategorized
  • ইসলামিক রিসার্চ ফাউন্ডেশেন টাকা ঢালত দাউদ, ইডি-কে জানিয়েছে ধৃত আমির
Image

ইসলামিক রিসার্চ ফাউন্ডেশেন টাকা ঢালত দাউদ, ইডি-কে জানিয়েছে ধৃত আমির

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : জাকির নায়েকের স্বেচ্ছাসেবী সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) -এ টাকা ঢালত মুম্বই বিস্ফোরণের প্রধান অপরাধী দাউদ ইব্রাহিম | জেরায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে এ কথা জানিয়েছে জাকিরের চিফ ফিনান্সিয়াল অফিসার আমির গজদার | বেআইনি টাকা লেনদেনের অভিযোগে ১৬ তারিখ আমিরকে গ্রেফতার করে ইডি | সে ইডি-কে জানিয়েছে, সুলতান আহমেদ নামে একজন দালালের হাত ধরে হাওয়ালার মাধ্যমে দাউদের টাকা জাকিরের এনজিও-তে ঢোকে | নতুন এই তথ্যের ফলে ইডি-র কাছে পরিষ্কার, জাকিরের সঙ্গে পাকিস্তানের যোগাযোগও রয়েছে| বিষয়টি নিয়ে তদন্ত করছে তারা|
ইডি জানিয়েছে, জাকির নায়েক তাঁর এনজিও ও অন্যান্য ট্রাস্টের কাজকর্ম নিজের হাতের মুঠোর মধ্যে রাখতেন | আইআরএফ ছাড়াও দেশে ও বিদেশে আরও বেশ কয়েকটি ট্রাস্ট চালাচ্ছিল তিনি| তাঁর সঙ্গে ট্রাস্টগুলির কাজকর্ম দেখত তাঁর ভাই মহম্মদ নায়েক ও ঘনিষ্ঠ সহযোগী আমির গজদার|
এছাড়াও দেশে ও দেশের বাইরে জাকির নাকি তৈরি করেছিলেন বেশ কয়েকটি ডামি কোম্পানি| উস্কানিমূলক বক্তৃতা সহ অন্যান্য নানা বেআইনি কাজকর্মের মাধ্যমে যে টাকা ঢুকত তাঁর ফান্ডে, সেই টাকার অন্য খাতে খরচ দেখানোর জন্য তৈরি হয়েছিল এই কোম্পানিগুলি| আমির গজদারই এমন ৬টি কোম্পানির ডিরেক্টর ছিল|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top