News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানের সুফি মাজারে সন্ত্রাসী হামলার নিন্দা করল রাষ্ট্রসঙ্ঘ
Image

পাকিস্তানের সুফি মাজারে সন্ত্রাসী হামলার নিন্দা করল রাষ্ট্রসঙ্ঘ

রাষ্ট্রসঙ্ঘ, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): পাকিস্তানের সুফি মাজারে ভয়াবহ সন্ত্রাসী হামলার নিন্দা করল রাষ্ট্রসঙ্ঘ| জাতিসংঘের মহাসচিব মুখপাত্রের অফিস থেকে বিবৃতিতে জানানো হয়েছে, সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি| দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে আহতদের| এরপরই বিবৃতি দিয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার নিন্দা করে রাষ্ট্রসঙ্ঘ|
বৃহস্পতিবার রাতে পাকিস্তানের সিন্ধুপ্রদেশের সেহওয়ান টাউনের সুফি সন্ত লাল শাহবাজ কালান্দরের মাজারে আত্মঘাতী হামলায় কমপক্ষে ৭৬ জনের মৃতু্য হয়েছে| আহত হয়েছেন প্রায় ২৫০ জন নিরীহ মানুষ| পাক পুলিশ সূত্রের খবর, এক আত্মঘাতী ইসলামিক স্টেট জঙ্গি সুফি মাজারে ঢোকার মুখেই নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয়| ধামাল উত্সব উপলক্ষ্যে বহু ধর্মীয় মানুষের সমাগম হয়েছিল মাজারে| ভিড়ের মধ্যে বিস্ফোরণ হওয়ায় হতাহতের সংখ্যা বেড়েছে|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top