News Flash

  • Home
  • Uncategorized
  • নয়া প্রযুক্তির মাধ্যমে কয়েক মিনিটেই পাওয়া যাবে প্যান কার্ড
Image

নয়া প্রযুক্তির মাধ্যমে কয়েক মিনিটেই পাওয়া যাবে প্যান কার্ড

নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্স ও কেন্দ্রীয় সরকার যৌথভাবে নতুন একটি প্রযুক্তি আনার চেষ্টা করছে যাতে কয়েক মিনিটের মধ্যেই প্যান কার্ড পেয়ে যান নাগরিকরা | সরকারি নির্দেশিকা অনুযায়ী দেশের প্রত্যেক নাগরিকের জন্য প্যান কার্ড অত্যন্ত জরুরি| ব্যাঙ্কের লেনদেন হোক বা নতুন জিনিস কিনতে সব জায়গায় এখন প্যান কার্ড প্রায় বাধ্যতামূলক হয়ে উঠছে|
সাধারণত প্যান কার্ডের আবেদন করার পর দুই থেকে তিন সপ্তাহ লেগে যায় প্যান কার্ড পেতে | তবে আর দিনের পর দিন প্যান কার্ডের জন্য অপেক্ষা করতে হবে না | সিবিডিটির তরফে জানানো হয়েছে, আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হওয়ার পাঁচ ছয় মিনিটের মধ্যেই এবার থেকে প্যান নম্বর পেয়ে যাবেন আবেদনকারী |
তাছাড়া সহজে আর্থিক লেনদেন প্যান কার্ড ব্যবহার করে যাতে করা যায় তার জন্য এমন একটি অ্যাপ চালু হতে পারে| সেক্ষেত্রে একদিকে সময় যেমন বাঁচবে তেমনই গোটা বিষয়টাই রাখা থাকবে সুরক্ষার আধারে, এমনটাই মনে করছে কেন্দ্রীয় সরকার| পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর তৈরিতে সরকার যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করার কথা ভাবা হয়েছে, তাতে প্যান কার্ডের মধ্যেই সিম রাখা থাকবে|

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top