News Flash

  • Home
  • Uncategorized
  • এই মুহূর্ত হল গর্ব করার, ইসরোর সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী
Image

এই মুহূর্ত হল গর্ব করার, ইসরোর সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): একসঙ্গে ১০৪টি স্যাটেলাইট মহাকাশে উত্ক্ষেপণ করে বিশ্ব রেকর্ড গড়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)| ইসরো-র এই সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ৱুধবার সকাল ৯.২৮ মিনিট নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা পিএসএলভি-সি৩৭-এ চড়ে মহাকাশে পাড়ি দিয়েছে ১০৪টি স্যাটেলাইট| বিশ্বের মধ্যে ভারতই প্রথম দেশ, যারা এই কৃতিত্ব অর্জন করল| ইসরো-র মুকুটে নতুন পালকের সংযোজন হওয়ার পরই টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘এই মুহূর্ত হল গর্ব করার’|
টুইটারে প্রধানমন্ত্রী এদিন লিখেছেন, ‘পিএসএলভি-সি৩৭-এর সফল উত্ক্ষেপণের জন্য ইসরো-কে অভিনন্দন|’ টুইটারে প্রধানমন্ত্রীর আরও সংযোজন, ‘বৈজ্ঞানিক কমিউনিটি এবং দেশবাসীর জন্য আরেকটি আনন্দের মুহূর্ত| ভারতীয় বিজ্ঞানীদের অভিবাদন|’
এখনও পর‌্যন্ত ইসরো যতগুলি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি) মহাকাশে পাঠিয়েছে তার মধ্যে এদিনেরটাই ছিল সবচেয়ে ভারী| ৩২০ টন ওজন রয়েছে এই রকেটের| এটি উচ্চতায় ছিল ৪৪.৪ মিটার| এদিন পিএসএলভি-সি৩৭-এ চেপে মহাকাশে পাড়ি দিয়েছে আমেরিকার ৯৬টি স্যাটেলাইট| এছাড়াও ছিল ইজরায়েল, কাজাখস্তান, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরশাহী ও সু্যইত্াজারল্যান্ডের ন্যানো স্যাটেলাইট|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top