News Flash

  • Home
  • Uncategorized
  • ভাড়া বাড়ি খঁুজতে গিয়ে যুবতী পরিচারিকাকে গণধর্ষণ, হরিয়ানার দুই যুবক সহ গ্রেপ্তার তিন
Image

ভাড়া বাড়ি খঁুজতে গিয়ে যুবতী পরিচারিকাকে গণধর্ষণ, হরিয়ানার দুই যুবক সহ গ্রেপ্তার তিন

handcuffনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী৷৷ ভাড়া বাড়ি খঁুজতে গিয়ে একাকিত্বের সুযোগে ২৫ বছর বয়সী পরিচারিকাকে গণধর্ষণ করা হল৷ এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে শহরতলীর দূর্জয়নগরে৷ ধৃতদের মধ্যে দুইজনের বাড়ি হরিয়ানারা ফরিদাপুরে৷ তৃতীয় জনের বাড়ী তেলিয়ামুড়ার কৃষ্ণপুরে৷ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷
সংবাদে প্রকাশ, শুক্রবার রাতে দূর্জয়নগর এলাকায় ভাড়া বাড়ি খঁুজতে যান হরিয়ানার ফরিদাপুরের বাসিন্দা জীতেন সিং, মুকেশ কুমার এবং তেলিয়ামুড়ার কৃষ্ণপুরের বাসিন্দা সমীর দাস৷ এরা তিন জন আগরতলায় শ্রমিকের কাজ করেন৷ সমীর দাস রেশমবাগানে ভাড়া বাড়িতে থাকেন৷ জানা গিয়েছে, জীতেন সিং এবং মুকেশ কুমারকে বাড়ি খঁুজে দেওয়ার কাজে সাহায্য করার জন্য তাদের সাথে গিয়েছিলেন তিনি৷ দূর্জয়নগর এলাকায় একটি বাড়িতে গিয়ে ভাড়া দেওয়ার খোঁজ করার পর ঐ বাড়ির পরিচারিকা তাদের খালি ঘর দেখাতে নিয়ে যান৷ তখনই তিন জনে মিলে ঐ পরিচারিকাকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ৷ এই সংক্রান্ত একটি মামলা পশ্চিম আগরতলা মহিলা থানায় দায়ের করা হয়৷ পুলিশ শনিবার রেশমবাগান এলাকা থেকে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top