News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গি মাসুদকে আড়াল করতে ফের আসরে চিন
Image

জঙ্গি মাসুদকে আড়াল করতে ফের আসরে চিন

mashod-azharবেজিং, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : ফের জইশ প্রধান মাসুদ আজহারকে বাঁচাতে আসরে নামল চিন| শুক্রবার দেশের বিশেষ সূত্রে জানানো হয়েছে, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সব সদস্যকেই নিয়ম মানতে হবে| তারপরই মাসুদ আজহারকে জঙ্গি ঘোষণা করা যেতে পারে| নির্দিষ্ট নিয়মের বাইরে গিয়ে আমেরিকার আনা প্রস্তাবে তারা সায় দেবে না| চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র লু ক্যাং এক বিবৃতিতে বলেন, দু’দিন আগেই মাসুদ আজহারের ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে বেজিং| চিন রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের দায়িত্বশীল সদস্য এবং গুরুত্বপূর্ণ অংশ| এমন কিছু তারা করবে না যাতে রাষ্ট্রপুঞ্জের নিয়ম বা নীতিতে আঘাত লাগে| আমরা আশাবাদী অন্যান্য দেশগুলোও সেই নিয়ম মেনে চলবে|
এর আগে ভারতের পর জইশ প্রধান মাসুদ আজহারকে জঙ্গি ঘোষণা করার জন্য প্রস্তাব এনেছিল আমেরিকা| কিন্তু উপযুক্ত প্রমাণ নেই, এই দাবিতে চিন সেই প্রস্তাবে কৌশলগত স্থগিতাদেশ চেয়ে বিষয়টি আরও ছ’মাস পিছিয়ে দেয় চিন| এরপরই ভারতের পক্ষ থেকে চিনের এই পদক্ষেপের বিরুদ্ধে কূটনৈতিক বিরোধিতা করা হয়েছে| সেই প্রসঙ্গেই এদিনের বিবৃতি বলে মনে করছেন বিশেষজ্ঞরা|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top