News Flash

  • Home
  • Uncategorized
  • গত চারমাসে সৌদি আরব থেকে বিতারিত ৩৯ হাজার পাকিস্তানি
Image

গত চারমাসে সৌদি আরব থেকে বিতারিত ৩৯ হাজার পাকিস্তানি

saudi-arabiaরিয়াদ, ১০ ফেব্রুয়ারি (হি.স.) : বিগত চারমাসে ৩৯ হাজার পাকিস্তানিকে দেশ থেকে বের করে দিয়েছে সৌদি আরব| এদের বিরুদ্ধে ভিসার নিয়ম ভাঙারও অভিযোগ রয়েছে| মনে করা হচ্ছে, বহিষ্কৃতদের সঙ্গে জঙ্গি সংগঠন আই এসএর যোগাযোগ থাকতে পারে| আর শুধু যে সন্ত্রাসবাদী কার‌্যকলাপই নয়, অনেকে আবার মাদক পাচার, চুরি, ডাকাতি, শারীরিক নিগ্রহের মতো অপরাধের সঙ্গে যুক্ত বলেও মনে করছে সৌদি প্রসাশন|
সৌদি বিদেশমন্ত্রক সূত্রে খবর, এরপরে যেসব পাকিস্তানিকে সৌদি আরবে আসার অনুমতি দেওয়া হয়েছে তাদের পরিচয় ও গতিবিধি পুরোপুরি যাচাই করে তবেই দেশে ঢুকতে দেওয়া হবে| পাশাপাশি এবার থেকে কোনও পাকিস্তানিকে কাজে নিয়োগ করার তাকে আগে পুরোপুরি যাচাই করে নেওয়ার নির্দেশ জারি করা হবে|
সৌদির অভিবাসন কাউন্সিসের নিরাপত্তা বিষয়ক কমিটির চেয়ারম্যান আবদুল্লা আল সাদউন বলেন, পাকিস্তান নিজেও সন্ত্রাসবাদে জর্জরিত| তবে দাপট কমলেও তালিবান পাকিস্তানের মাটিতে এখনও সক্রিয়| তাই আমাদেরও সতর্ক হতে হবে | সৌদি আরব প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এই মুহূর্তে ৮২ জন পাকিস্তানি সন্ত্রাসবাদী কার‌্যকলাপে যুক্ত সন্দেহে গোয়েন্দাদের হেপাজতে রয়েছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top