News Flash

  • Home
  • Uncategorized
  • এবার রেশনে ভর্তুকিতেও বাধ্যতামূলক আধার কার্ড
Image

এবার রেশনে ভর্তুকিতেও বাধ্যতামূলক আধার কার্ড

AADHARনয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : এবার রেশনে ভর্তুকির শস্য কেনার ক্ষেত্রেও আধার কার্ড বাধ্যতামূলক করল কেন্দ্র| যাঁদের আধার নেই, তাঁদের আগামী ৩০ জুন পর‌্যন্ত নতুন কার্ড করার সময়সীমা বেঁধে দিল মোদী সরকার| কেন্দ্র চাইছে, রান্নার গ্যাসের মতই রেশনের ক্ষেত্রেও, ভর্তুকির টাকা আধারের মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে পড়ুক| সেই জন্যই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডকে যুক্ত করতে তত্পর মোদী সরকার|
গতকাল ৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য ও উপভোক্তা বিষয়ক দফতর এক নির্দেশিকা জারি করে ঘোষণা করে জানিয়ে দেয়, রেশনের মাধ্যমে ভর্তুকির শস্যদানা নিতে হলে প্রত্যেক রেশন কার্ডের মালিককে আধার কার্ডের তথ্য পেশ করতে হবে| ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, যাঁরা ভর্তুকির সুবিধা পাওয়ার যোগ্য, অথচ এখনও হাতে আধার কার্ড পাননি, তাঁদের আগামী ৩০ জুন পর‌্যন্ত বর্ধিত সময়সীমা দেওয়া হবে| এর মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিকে আধার কার্ড করিয়ে তার তথ্য রেশনে জমা দিতে হবে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top