News Flash

  • Home
  • Uncategorized
  • বাড়ি খঁুজে বের করতে ডিজিটাল ঠিকানা, কেন্দ্র চালু করছে আধারের আদলে নম্বর
Image

বাড়ি খঁুজে বের করতে ডিজিটাল ঠিকানা, কেন্দ্র চালু করছে আধারের আদলে নম্বর

Government of Indiaনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারি৷৷ দেশের সমস্ত বাড়ি গুলির ওপর কড়া নজরদারির ব্যবস্থা শুরু করতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ প্রত্যেক বাড়ির জন্য ডিজিটাল আইডি নম্বর ইস্যু করা হবে৷ এই আইডি নম্বরই বাড়ির ঠিকানা এবং যাবতীয় তথ্যাবলির প্রামাণ্য তথ্য হিসেবে সবক্ষেত্রেই গ্রহণযোগ্য হবে৷
তাহলে কি সেই ডিজিটাল আইডি নম্বর৷ জানা গেছে, প্রত্যেক বাড়ির জন্য ইউনিক ডিজিটাল আইডি নম্বর জারি করা হবে৷ অনেকটা আধার নম্বরের মতই৷ তাতে, প্রত্যেক বাড়ির ভৌগোলিক অবস্থান দেখে আট অঙ্কের ডিজিটাল ঠিকানা নম্বর জারি করা হবে৷ জিপিএস’র সাথে এই নম্বর ট্যাগ করা থাকবে৷ ফলে, সে বাড়ি সহজে খঁুজে বের করা সম্ভব হবে৷ সূত্রের বক্তব্য, সারা দেশে কত বাড়ি রয়েছে তার সঠিক তথ্য নেই রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাছে৷ একই মালিকানাধীন পৃথক স্থানে বাড়ি রয়েছে এমনও অনেক ব্যক্তি আছেন এদেশে৷ যারা আয়করে তাদের সম্পত্তি হিসেবে দেখান না সে বাড়িগুলি৷ সম্পত্তি করও অনেকেই মিটিয়ে দিচ্ছেন না৷ সূত্রের বক্তব্য, এই আইডি নম্বর চালু করার মাধ্যমে সহজেই চিহ্ণিত করা যাবে কারা সম্পত্তি কর দিচ্ছেন না৷ এমনকি একই ব্যক্তির নামে কতগুলি বাড়ি রয়েছে৷ জানা গেছে, কেন্দ্রীয় সরকারের স্মার্ট সিটি প্রকল্পের আওতায় এই ব্যবস্থা কার্যকর হবে৷ এই পদ্ধতি চালু করে সহজে যে কোন বাড়ির ঠিকানা, তার অবস্থান ও বাড়ির মালিক সম্পর্কে বিস্তারিত জানা যাবে৷ এমনকি, কোন অপরাধ করে গা ঢাকা দিতে চাইলে তাও সহজে সম্ভব হবে না৷ কারণ, প্রত্যেক বাড়ি জিপিএসের আওতায় থাকার দরুণ সহজেই খঁুজে বের করা সম্ভব হবে৷ এরই পাশাপাশি কোন ধরনের দুর্ঘটনা কিংবা প্রাকৃতিক দুর্যোগ ঘটলে নির্দিষ্ট বাড়িতে উদ্ধারকারী দল সহজেই পৌঁছে যেতে পারবেন৷
সূত্রের বক্তব্য, এই পদ্ধতি চালু করার পেছনে মূল লক্ষ্য হল বেআইনী সম্পত্তির মালিকদের খঁুজে বের করা৷ ইউনিক আইডি নম্বরের মাধ্যমে কোন তথ্যই অজানা থাকবে না৷ সূত্র জানিয়েছে, জমির দলিল থেকে শুরু করে বাড়ি তৈরির প্ল্যান, অবস্থান, মালিকের পূর্ণ তথ্য এবং পঞ্জীকৃত ঠিকানা সমস্ত কিছু ঐ ইউনিক আইডি নম্বরে নথিভুক্ত করা হবে৷ এর সাথে আধার নম্বরেরও সংযুক্তিকরণ হবে৷ বাড়ির মালিকের প্যান নাম্বার থাকলে সেটাও ইউনিক আইডি নম্বরে নথিভুক্ত করা হবে৷ তাতে সম্পত্তির মালিক কোন মতেই কোন কিছুই গোপন করতে পারবেন না৷ জিপিএস’র সাথে ট্যাগিংয়ের মাধ্যমে ঐবাড়ির দেওয়া তথ্য সঠিক কিনা তাও যাচাই করা সম্ভব হবে৷ সূত্রের দাবি, কোন বাড়ির মালিক তথ্য ভুল দিলে তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হতে পারে৷ সূত্রটি জানিয়েছে, এই ব্যবস্থাটি চালু হলে সারা দেশে বাড়ির ঠিকানার প্রমাণ হিসেবে ইউনিক ডিজিটাল নম্বরটি জমা দিলেই হবে৷ এর বাইরে আর কিছুই লাগবে না৷ আপাতত বেঙ্গালুরুতে শুরু হচ্ছে এই ইউনিক আইডি নম্বর৷ ২৫লক্ষ বাড়িতে এই ব্যবস্থা কার্যকর করার বিষয়ে অন্তিম পর্যায়ের আলোচনা চলছে৷ সূত্রটি জানিয়েছে, মাস খানেকের মধ্যেই বেঙ্গালুরুতে এই পদ্ধতি প্রাথমিকভাবে চালু করা হবে৷ এর সাফল্যের ভিত্তিতে গোটা দেশে চালু করা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top