News Flash

  • Home
  • Uncategorized
  • ডিপোজিট স্লীপ জালিয়াতি করে হাপিজ হওয়া ৩১ লক্ষ টাকা পেলেন ২১ জন ব্যাঙ্ক গ্রাহক
Image

ডিপোজিট স্লীপ জালিয়াতি করে হাপিজ হওয়া ৩১ লক্ষ টাকা পেলেন ২১ জন ব্যাঙ্ক গ্রাহক

100-currencyনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৪ ফেব্রুয়ারি৷৷ পুলিশের সাহায্যে আইনী লড়াইয়ে ইউনাইটেড ব্যাঙ্কের ২৮ জন গ্রাহক তাদের জমানো অর্থ ফিরিয়ে পেয়েছেন৷ মোট ৩৭ লক্ষ টাকার মধ্যে ৩১ লক্ষ টাকা ২১ জন গ্রাহকের একাউন্টে জমা হয়ে গেছে৷  বাকি ৭ জনের টাকা দেওয়া হয়নি৷ কারণ ৭ জন আদালতে মামলা করেছেন৷ ঐ মামলা  শেষ হলে তারা টাকা ফিরে পাবেন বলে জানা গেছে৷ আজ সন্ধ্যায় স্থানীয় জলাই গ্রামের উপকৃত নাগরিকরা এক সভায় কৈলাসহর থানার ওসি তদন্তকারী অফিসার তাদেরকে আমন্ত্রণ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷  খবরে প্রকাশ ২০১৪-২০১৫ সালে ইউবিআই  গৌরনগর শাখার প্রলয় নাথ নামে এক চুক্তিবদ্ধ কর্মী ভুয়ো স্লিপ দিয়ে ২৮ জন গ্রাহকের টাকা প্রতারণা করে নিয়ে যায়৷ একাউন্টে জমাকৃত অর্থ না পেয়ে ঐ গ্রাহকরা ব্যাঙ্কে ধর্না দেয়৷ অনেক আন্দোলন করে কোন সুরাহা না হওয়াতে তারা আইনের দ্বারস্থ হন৷ ডিপোজিট স্লিপে সাক্ষর ফরেনসিক ল্যাবে পরীক্ষা করিয়ে জালিয়াতির প্রমাণ পায় পুলিশ৷ ইউবিআই’র রিজিওনাল অফিসার তদন্তের রিপোর্টের ভিত্তিতে ২৯ জন গ্রাহকের একাউন্টে তাদের টাকা পাঠান৷ প্রলয় নাথের বিরুদ্ধে মামলা চলছে আদালতে৷  যারা টাকা পাননি তাদের টাকার পরিমাণ ৬ লক্ষ টাকা৷ আদালতে মামলা শেষ হলে তাদের একাউন্টে  টাককা পাঠানো হবে বলে জানা গেছে৷  কারণ আইনী কিচু সমস্যা রয়েছে তাদের টাকা দিতে৷ ছোটো কৈলাসহরে কোটি কোটি টাকা হারিয়েছে চিটফান্ডে অনেক নাগরিক৷ এই টাকা ফিরত পেয়ে এলাকাবাসী খুবই খুশী৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top