News Flash

  • Home
  • Uncategorized
  • তৃণমূলের হইহট্টগোলে তপ্ত সংসদ, গান্ধীমূর্তির সামনে ধর্না
Image

তৃণমূলের হইহট্টগোলে তপ্ত সংসদ, গান্ধীমূর্তির সামনে ধর্না

tmcনয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি.স.): মাঝে অল্প কয়েকদিনের বিরতি মাত্র| শুক্রবার থেকে পুনরায় স্বমহিমায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদরা| শুক্রবার অধিবেশনের শুরু থেকেই প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন তৃণমূল সাংসদরা| তাঁদের দাবি, রোজভ্যালি-কাণ্ডে অন্যায়ভাবে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস পালকে গ্রেফতার করা হয়েছে| তৃণমূল সাংসদরা ক্রমাগত চিত্কার-হইহট্টগোল করতে থাকলে দুপুর পর‌্যন্ত মুলতুবি করা হয় লোকসভার অধিবেশন| তৃণমূল সাংসদদের উদ্দেশ্যে স্পিকার সুমিত্রা মহাজন বলেছেন, ‘জিরো আওয়ারে এই বিষয়টি উত্থাপণ করার জন্য আপনাদের অনুমতি দেওয়া হবে| তবে প্রশ্নত্তর পর্বে নয়…| আমি আপনাদের সাবধান করছি|’
অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে গান্ধীমূর্তির পাদদেশে এদিন ধর্না দেন তৃণমূল সাংসদরা| সেখানে লোকসভা সদস্যদের পাশাপাশি রাজ্যসভার সাংসদরাও ছিলেন| সিবিআই দেখিয়ে তাঁদের ভয় দেখানো যাবে না বলে স্লোগান দিতে থাকেন তৃণমূল সাংসদরা| গান্ধীমূর্তি থেকে মিছিল করে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যান তৃণমূল সাংসদরা| উল্লেখ্য, এবারের বাজেট বয়কট করেছিল তৃণমূল|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top