News Flash

  • Home
  • Uncategorized
  • পাঞ্জাব ও গোয়ায় নির্বাচনে সংবাদপত্রে দলীয় বিজ্ঞাপন নয়: নির্বাচন কমিশন
Image

পাঞ্জাব ও গোয়ায় নির্বাচনে সংবাদপত্রে দলীয় বিজ্ঞাপন নয়: নির্বাচন কমিশন

ElectionCommissionOfIndia-1নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি (হি.স.) : কোনও রাজনৈতিক নেতা, সংগঠন বা ভোটপ্রার্থী আগামী ৩ ও ৪ ফেব্রুয়ারি সংবাদপত্রে কোনও বিজ্ঞাপন দিতে পারবে না বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে| জানা গিয়েছে, পাঞ্জাব ও গোয়ায় আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে বৃহস্পতিবার এই মর্মে নির্দেশিকা জারি করল জাতীয় নির্বাচন কমিশন কমিশন| নির্দেশিকায় কড়া ভাষায় জানানো হয়েছে, মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটির লিখিত অনুমতি ছাড়া কোনও রাজনৈতিক দল বা দলীয় নেতা, সদস্য সংবাদপত্রে বিজ্ঞাপন ছাপাতে পারবে না|
অতীতে বহুবার ভোটের আগে নেতা বা দলের তরফে সংবাদপত্রে বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ উঠেছে| সেই অভিযোগ যাতে পুনরাবৃত্তি না হয়, সে কারণেই এরকম কড়া নির্দেশিকা জারি করল কমিশন বলে মনে করছে রাজনৈতিক মহল|
উল্লেখ্য, আগামী ৪ ফেব্রুয়ারি পাঞ্জাব ও গোয়ায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে| তার আগে ওই দুই রাজ্যের সংবাদপত্রেও দলীয় বিজ্ঞাপনের উপর নিষেধাজ্ঞা লাগু করেছে কমিশন| কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, অবিলম্বে এই নির্দেশ লাগু হচ্ছে সমস্ত রাজনৈতিক দল, ভোটপ্রার্থী ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের এই নির্দেশ মেনে চলতে হবে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top