News Flash

  • Home
  • Uncategorized
  • নিরাপত্তায় জোর দিতে প্রতিরক্ষা খাতে বরাদ্দ ২.৭৪ লক্ষ কোটি টাকা
Image

নিরাপত্তায় জোর দিতে প্রতিরক্ষা খাতে বরাদ্দ ২.৭৪ লক্ষ কোটি টাকা

MinOfDefenceনয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.) : এবছরের সাধারণ বাজেটে দেশের সুরক্ষাকে প্রাধান্য দিয়ে রেকর্ড পরিমাণ অর্থ সামরিক খাতে বরাদ্দ করা হল| বুধবার সংসদে সাধারণ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে ২.৭৪ লক্ষ কোটি টাকা| এই টাকা সেনাবাহিনীর আধুনিকীকরণ ও অস্ত্রভান্ডার সমৃদ্ধ করতে ব্যয় করা হবে| তবে এর মধ্যে সেনাকর্মীদের পেনশনের টাকা অন্তর্ভুক্ত নয়| ২০১৬-১৭ অর্থবর্ষের তুলনায় নয়া বাজেটে প্রতিরক্ষা খাতে ১১% বেশি টাকা বরাদ্দ করা হয়েছে| ২০১৫ সালে প্রতিরক্ষা খাতে ব্যয়  করা হয়েছিল ২.৪৬ লক্ষ কোটি টাকা| বিশ্বে ক্রমবর্ধমান অস্থিরতা, চিন ও পাকিস্তানের আগ্রাসী কার্যকলাপ রুখতে সেনাবাহিনীকে আরও মজবুত করতে চলেছে| ভারত সম্প্রতি, ফ্রান্স থেকে ৩৬টি রাফালে যুদ্ধবিমান কিনেছে নয়াদিল্লি| এছাড়াও রাশিয়া থেকে  ভীষ্ম ট্যাঙ্ক ও কয়েক হাজার অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলও| কেনা হয়েছে সন্ত্রাসবাদীদের ঘাঁটি খুঁজতে ও যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের সমরসজ্জার গোপন খবর খুঁজতে ইজরায়েলের কাছ থেকে অত্যাধুনিক ড্রোন কেনা হচ্ছে| পাশাপাশি, বায়ুসেনার এলিট ফোর্স গরুড় কমান্ডোদের জন্য অত্যাধুনিক অস্ত্র ও সেনাবাহিনীর জন্য আধুনিক বুলেটপ্রুফ ভেস্ট কিনবে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top