News Flash

  • Home
  • Uncategorized
  • তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে এই বাজেট : নরেন্দ্র মোদী
Image

তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে এই বাজেট : নরেন্দ্র মোদী

pm-narendra-modiনয়াদিল্লি, ১ ফ্রেবুয়ারি (হি.স.) : এই প্রথম সাধারণ বাজেটের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে রেল বাজেটকে| মধ্যবিত্তের জন্য কর ছাড় থেকে শুরু করে, আবাসন প্রকল্পে বরাদ্দ বাড়ানো, সাধারণ মানুষের সুবিধায় একাধিক প্রকল্প ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| আর এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কর সংস্কারে লাভবান হবেন মধ্যবিত্তরা| অত্যন্ত সাহসী পদক্ষেপ নিয়েছেন অরুণ জেটলি|
পাশাপাশি তিনি বলেন, সবক্ষেত্রেই দিশা দেখিয়েছে এই বাজেট| এই বাজেট তরুণ প্রজন্মকে গুরুত্ব দেওয়া হয়েছে| সবার স্বপ্ন সফল করতেই এই বাজেট| গ্রামোন্নয়ন, নগরোন্নয়ন, রেলওয়ে, কৃষির বিকাশ, শ্রমিক সুরক্ষা, সাধারণ মানুষের স্বার্থরক্ষা, সবক্ষেত্রেই গুরুত্ব আরোপ করেছে এই বাজেট | গ্রামোন্নয়ন ও কৃষির উন্নতি নিয়ে বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে | গ্রামজীবন ও আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে | এই বাজেট উত্পাদন শিল্পকেও যথেষ্ট গুরুত্ব দিয়েছে | সংগঠিত ও অসংগঠিত শ্রমিকদের উন্নয়নে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে | কর্মসংস্থান বৃদ্ধিতে দারুণ উপযোগী এই বাজেট | মহিলা ও শিশুকল্যাণও বাজেটে গুরুত্ব পেয়েছে| স্বাস্থ্য-শিক্ষার প্রসারেও উপযোগী এই বাজেট, বলে জানিয়েছেন মোদী |
তিনি আরও জানান, আবাসন ক্ষেত্রে নয়া দিগন্ত খুলে দিয়েছে | ডিজিটাল অর্থনীতির বিকাশে এই বাজেট গুরুত্বপূর্ণ | কর ব্যবস্থার সংস্কারে মধ্যবিত্তদের সুবিধা হয়েছে | এই কর ব্যবস্থায় কম আয়ের মানুষেরই বেশি সুবিধা | করহার ১০ শতাংশ থেকে ৫ শতাংশে নামানো হয়েছে | এটা যথেষ্ট সাহসী সিদ্ধান্ত অর্থ দফতরের | বাজেটে কর্মসংস্থানের বিকাশ হবে | সাধারণ মানুষের আয় বাড়বে এই বাজেটে | এই বাজেট সংকল্পের বাজেট | এই বাজেট দেশের ভবিষ্যত তৈরি করবে | কৃষক, দলিত, পীড়িত, মহিলা ও শিশুদের বিকাশ, সবকিছুই এই বাজেটে বিশেষ গুরুত্ব পেয়েছে |

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top