News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাহুল কিশোর রায় মৃত্যু মামলায় গ্রেপ্তার কঙ্কন চৌধুরী
Image

রাহুল কিশোর রায় মৃত্যু মামলায় গ্রেপ্তার কঙ্কন চৌধুরী

ধর্মনগর, ২৪ মে: ধর্মনগরের যুবনেতা তথা পুর কাউন্সিলর রাহুল কিশোর রায়ের রহস্যজনক মৃত্যু মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত কঙ্কন চৌধুরীকে ধর্মনগরস্থিত তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার তাকে আদালতে সোপর্দ করে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর।

ধর্মনগর থানার ভারপ্রাপ্ত ওসি মীনা রানী দেববর্মা জানান, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তিনি জানান, ভৈরব সরণি এলাকার কঙ্কন চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ধর্মনগর পুরপরিষদের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাহুল কিশোর রায়ের ঝুলন্ত মৃতদেহ তার নিজ ঘর থেকে উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রথম থেকেই রাহুলের পরিবার এই মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করে আসছে।

পরিবারের অভিযোগ, দলের অভ্যন্তরীণ কোন্দল, দীর্ঘদিনের মানসিক চাপ এবং প্রাণনাশের হুমকির জেরেই রাহুল কিশোর রায়ের মৃত্যু হয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাহুলের স্ত্রী ও পরিবারের সদস্যরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে, গত ১৩ মে উত্তর ত্রিপুরা জেলা ও দায়রা আদালত এই মামলায় অভিযুক্ত তিন ব্যক্তির আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। আদালত পর্যবেক্ষণে জানায়, মামলার অভিযোগ অত্যন্ত গুরুতর এবং বিষয়টি গভীর তদন্তসাপেক্ষ। পুলিশের তরফে জানানো হয়েছে, মামলার তদন্ত জোরকদমে এগিয়ে চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

পুনর্বাসিত ব্রু-রিয়াং জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট: কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় রাজোর রু শরণার্থীরা পুনর্বাসন পেয়েছেন। কিন্তু শুধু…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা পরিস্থিতিতে রাজ্যে ১৭টি ত্রাণ শিবির, আশ্রয়ে ৪১০ পরিবারের ১৩৫২ জন

আগরতলা, ২৩ আগস্ট: গতকালকের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সম্মুখীন আড়ালিয়া, চন্দ্রপুর ও বলদাখাল এলাকার বিস্তীর্ণ অংশ। গতকাল ভারী…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন যে, রাজ্যে বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রবল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বর্ষণের জেরে পশ্চিম ত্রিপুরা জেলাসহ রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top