News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বনমালিপুর মন্ডলে বিজেপির দুই দিনের প্রশিক্ষণ শিবির শুরু, সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা রাজীব ভট্টাচার্যের
Image

বনমালিপুর মন্ডলে বিজেপির দুই দিনের প্রশিক্ষণ শিবির শুরু, সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা রাজীব ভট্টাচার্যের

আগরতলা, ২৩ মে: পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযানের অঙ্গ হিসেবে শনিবার থেকে শুরু হল বিজেপি ৯ বনমালীপুর মন্ডলের উদ্যোগে দুই দিনের মন্ডল স্তরের প্রশিক্ষণ শিবির। ধলেশ্বরস্থিত কামিনী কুমার সিংহ মেমোরিয়াল স্কুলে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন সাংসদ তথা প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সহ-সভাপতি সুবল ভৌমিক, প্রদেশ বিজেপির মুখপাত্র  সুব্রত চক্রবর্তী সহ দলীয় অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

এদিন প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনী বক্তব্যে সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, দলের আদর্শ, সংগঠনের নীতি এবং জনসংযোগ আরও শক্তিশালী করতে এই ধরনের প্রশিক্ষণ শিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের কাছে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে বিজেপি সর্বস্তরের কর্মীদের নিয়ে সংগঠনকে আরও মজবুত করতে বদ্ধপরিকর। আগামী দিনে রাজ্যের প্রতিটি বুথ স্তর পর্যন্ত সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করে তুলতেই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে।

দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন সাংগঠনিক বিষয়, সরকারের জনমুখী প্রকল্প, রাজনৈতিক কার্যক্রম এবং কর্মীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

Releated Posts

পুনর্বাসিত ব্রু-রিয়াং জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট: কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় রাজোর রু শরণার্থীরা পুনর্বাসন পেয়েছেন। কিন্তু শুধু…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা পরিস্থিতিতে রাজ্যে ১৭টি ত্রাণ শিবির, আশ্রয়ে ৪১০ পরিবারের ১৩৫২ জন

আগরতলা, ২৩ আগস্ট: গতকালকের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সম্মুখীন আড়ালিয়া, চন্দ্রপুর ও বলদাখাল এলাকার বিস্তীর্ণ অংশ। গতকাল ভারী…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন যে, রাজ্যে বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রবল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বর্ষণের জেরে পশ্চিম ত্রিপুরা জেলাসহ রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top