News Flash

  • Home
  • দেশ
  • নিট- ইউজি পুনঃপরীক্ষা হবে সম্পূর্ণ ত্রুটিমুক্ত, মোদীর উপর আস্থা রাখার আহ্বান ধর্মেন্দ্র প্রধানের
Image

নিট- ইউজি পুনঃপরীক্ষা হবে সম্পূর্ণ ত্রুটিমুক্ত, মোদীর উপর আস্থা রাখার আহ্বান ধর্মেন্দ্র প্রধানের

নয়াদিল্লি, ২২ মে (আইএএনএস): ২০২৬ সালের নিট- ইউজি পরীক্ষা বাতিল হওয়ায় প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থীর মানসিক যন্ত্রণার কথা স্বীকার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শুক্রবার আশ্বাস দিয়েছেন যে আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য পুনঃপরীক্ষা সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছভাবে পরিচালিত হবে। একইসঙ্গে তিনি ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র উপর আস্থা রাখার আহ্বান জানান।

একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “২২ লক্ষ পড়ুয়ার কষ্ট আমি বুঝতে পারছি। সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি, যোগ্য ও মেধাবী ছাত্রদের স্বার্থ রক্ষার জন্য নিট- ইউজি পরীক্ষা বাতিলের কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল।”

তিনি বলেন, সরকার শিক্ষাক্ষেত্রে সক্রিয় ‘পরীক্ষা মাফিয়া’ ও অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে, যাতে কোনও মেধাবী পরীক্ষার্থী তার ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত না হয়।

প্রধান আরও বলেন, “পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের জন্য আমাদের সমালোচনা ও জনরোষের মুখে পড়তে হয়েছে। কিন্তু সমস্যার মূল কারণকে উপেক্ষা করা আমাদের উদ্দেশ্য নয়। গণতন্ত্রে দায়িত্ব নেওয়া সরকারের কর্তব্য।”

তিনি পুনরায় আশ্বাস দিয়ে বলেন, ২১ জুনের নিট- ইউজি ২০২৬ পরীক্ষা ১০০ শতাংশ ত্রুটিমুক্ত করার জন্য শিক্ষা মন্ত্রক প্রতিশ্রুতিবদ্ধ।

একই সঙ্গে তিনি অভিভাবকদের অতিরিক্ত ‘কোচিং সংস্কৃতি’ নিয়ে আত্মসমালোচনার আহ্বান জানান। তাঁর মতে, পড়াশোনায় সহায়তা করা ভালো হলেও সন্তানদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা উচিত নয়।

তিনি বলেন, “ছাত্রছাত্রীদের পণ্য বানিয়ে তাদের উপর অসহনীয় চাপ চাপিয়ে দেওয়া ঠিক নয়। অতিরিক্ত প্রত্যাশা অনেক সময় তাদের মানসিক ভারসাম্য নষ্ট করে দেয়।”

শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য অনুযায়ী, “সার্টিফিকেটের চেয়ে দক্ষতা বেশি গুরুত্বপূর্ণ।”

তিনি দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য গঠনমূলক সমালোচনার গুরুত্বও তুলে ধরেন এবং বলেন, নতুন ব্যবস্থা চালুর ক্ষেত্রে ত্রুটি থাকতে পারে, তবে সমষ্টিগত আলোচনা ও সমালোচনার মাধ্যমেই সেগুলির সংশোধন সম্ভব।

Releated Posts

হাওড়া স্টেশন সংলগ্ন হকার উচ্ছেদ অভিযানে অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা, ২২ মে (আইএএনএস): হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় চলতে থাকা হকার উচ্ছেদ অভিযানে শুক্রবার অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল…

ByBySandeep Biswas May 22, 2026

অনুপ্রবেশকারীদের একজনও ছাড়া হবে না, ‘এক এক করে’ চিহ্নিত করে বের করে দেওয়া হবে: অমিত শাহ

নয়াদিল্লি, ২২ মে (আইএএনএস): শুধু অনুপ্রবেশ রুখে দেওয়াই নয়, দেশে থাকা প্রতিটি অবৈধ অনুপ্রবেশকারীকে ‘এক এক করে’ চিহ্নিত…

ByByNews Desk May 22, 2026

‘জাত জিজ্ঞেস করে গুলি চালান’ মন্তব্যে বিহারের মুখ্যমন্ত্রীকে নিশানা বিরোধীদের, পাল্টা এনডিএ

নয়াদিল্লি, ২২ মে (আইএএনএস): বিহারে এনকাউন্টার প্রসঙ্গে ‘আগে জাত জিজ্ঞেস করুন, তারপর গুলি চালান’ মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক…

ByByNews Desk May 22, 2026

চলতি অর্থবর্ষে ভারতের মূলধনী পণ্য শিল্পে দ্বি-অঙ্কের প্রবৃদ্ধির সম্ভাবনা: রিপোর্ট

নয়াদিল্লি, ২২ মে (আইএএনএস): সরকারি ব্যয় বৃদ্ধি, বিদ্যুৎ, খনি, তেল-গ্যাস, ধাতু ও অটোমোবাইল সংশ্লিষ্ট খাতে উৎপাদন ক্ষমতা সম্প্রসারণ…

ByByNews Desk May 22, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top